৮৪ কোটি টাকা দামের ক্রিসমাস ট্রি: ধর্মীয় উৎসবেও এখন চলছে রমরমা প্রতিযোগীতা
২০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানিং বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করার ক্ষেত্রে অন্যরকম গন্ধ পওয়া যাচ্ছে। বাংলাদেশে ঈদুল আযহার সময় দেখা যায় এক শ্রেনীর মানুষেরা লোক দেখানো কুরবানী করে। হাক ডাক ছেড়ে লাখ লাখ টাকা ব্যয় করে গরু কিনে আবার টেলিভিশন কিংবা পত্রপত্রিকায় ইন্টারভিউ দেয়। অর্থাৎ তাদের লক্ষ্য বেশী দামী গরু কুরবানী করে সমাজে পরিচিতি লাভ করা এবং কাঙ্খিত গন্তব্য থাকে সুযোগ বুঝে রাজনীতিতে ঢুকে পড়া।
অন্যান্য ধর্মের অনুসারীরাও কম যান না। গতকাল দৈনিক যুগান্তরে প্রকাশিত একটা খবরের মাধ্যমে জানতে পারলাম বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে আবু ধাবীর দ্য এমিরেটস হোটেলের লবিতে। হোটেলের ম্যানেজার অবশ্য দাবী করেছেন এই গাছটিই হতে যাচ্ছে পৃথিবীর সবছেয়ে দামী গাছ যার মূল্য বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা। গাছটিকে ১৮১ টি হীরা, মুক্তা, নীলা, পান্নাসহ মূল্যবান জয়েলারী দিয়ে সাজানো হয়েছে।
এখান থেকে স্পটতই প্রতীয়মান হয় এক ধরনের লোকেরা নিজ নিজ ধর্মকে পুজি করে ব্যাবসায়ীকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যেই এগুলো করে থাকে। কোন ধর্মই এমন বিলাসীতা সাপোর্ট করে না। সারা পৃথিবীতে অসংখ্য লোক এক বেলা খবারের জন্য দূর্বার সংগ্রাম করে চলেছে। অন্যদিকে কিছু লোক আছে যারা তাদের প্রভাব প্রতিপত্তি জনসাধারনকে বুঝাবার জন্য প্রদর্শনীর আয়োজন করে। ধর্মকে ব্যবহার করে এমন বিলাসীতা না করলেই কি হয় না??
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে...
...বাকিটুকু পড়ুনভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ
এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।
তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার...
...বাকিটুকু পড়ুন