গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড: মুহাম্মাদ ইউনুস ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বলে খবরে প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে অবৈধ পন্থায় গ্রামীন ব্যাংক থেকে ১০ কোটি ডলার অন্য একটি প্রতিষ্ঠানে সরানোর অভিযোগে তিনি অভিযুক্ত হন। ফলশ্রুতিতে দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় কয়েকটি মহল থেকে তার নোবেল পুরষ্কার কেড়ে নেওয়ারও দাবী তোলা হয়।
এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ড: ইউনুসের পদত্যাগ পত্র পেয়েছেন বলে জানিয়েছেন। তবে ড: ইউনুস আজ এক সংবাদ সম্মেলনে তার পদত্যাগের কথা স্বীকার করেন নি।
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আইনকানুনের তোয়াক্কা না করে বেআইনীভাবে গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ দখল করে রাখারও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। উল্লেখ্য বেসরকারী গ্রামীন ব্যাংকের নীতিমালা অনুযায়ী কারও বয়স ৬০ বছর হলে সে আর চাকুরী করতে পারবে না। কিন্তু ইউনুসের বয়স ৭০ বছর হলেও তিনি অবৈধ পন্থায় গত ১০ বছর ব্যবস্থাপনা পরিচালকের পদ আঁকড়ে রেখেছেন।
এহেন অপকর্মের পরেও পদত্যাগ না করে থাকলে এখনই তার পদত্যাগ করা উচিৎ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


