সারমর্ম...ঘুমানোর আগে...
০৪ ঠা মে, ২০০৯ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাস খানেক ধরে একটুখানি ঘুমানোর জন্য আহাজারি...আর আজকে এখনো ঘুমের রাজ্য ডেকে নিয়ে যায়নি বিছানায়...আধা সের মনে তিন আঙ্গুলের এক চিমটি খারাপ লাগা আর এক মুঠ অবশ করা কিছু ক্লান্তি 'ঘুটা ঘুটা' করে মেশানো...তাতে চোখ ভার হয়ে আসার কথা...আসবে...আবহাওয়া ঠান্ডাই আছে...
অনেকদিন আগে কোন এক মেয়ে সিলিং ফ্যানে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়েছিল কিনা আমার জানা নেই...তবে এটা জানা আছে যে তার মৃত্যুর কারণে আজ ছাত্রীহলে কোন সিলিং ফ্যান নেই...তেতে ওঠা রুমে বসে উপরওয়ালার কাছে শান্তি চেয়ে অস্থির...কিন্তু রাতে একাকী টানা বারান্দাটায় হেঁটে তাকে কেউ ধন্যবাদ জানিয়েছে বলে আমার মনে হয় না...এই এক মাস রাতের বারান্দাটাই একমাত্র 'ঠান্ডা' জায়গা ছিল...
মহানন্দার বারান্দায় পাশের দু'টো বাড়ির বারান্দা দেখা যায়...কায়দা করে উপরের দিকে তাকালে হয়তো আকাশ দেখা যায়...কিন্তু তাতে কিছুই ঠাওর করা যায় না...মাঝে মাঝে অদৃশ্য কোন ময়নার তীক্ষ্ণ আওয়াজ পাওয়া যায়..."অ্যাই কি করোওওও?"....
মুছে ফেলা, মুছে যাওয়া নিয়ে আজ আর মন খারাপ করতে ইচ্ছা হয় না...সবার সবকিছু পূরণ হয় না...আজ আর এলোমেলো কিছুই গোছাতে ইচ্ছে হয় না...থাকুক পড়ে...কি আর হবে?...নিষ্ফল কোন কাজে শ্রম দেয়ার চেয়ে এক ঘন্টা ঘুমানো অনেক ভালো...
এই পোস্ট লেখার সময়টা তাই ঘুমের মধ্যে যোগ করে নেয়া ভালো ছিল

...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন