somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী কোম্পানীগুলা একযোগে দেশীয় কোম্পানীগুলোকে বসিয়ে দিলো- কেউ কিছুই বললো না!!!!!

০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালের পত্রিকার নিউজ (গুরুত্বহীন ভাবে ছাপা): ৬টি মোবাইল অপারেটরদের সংগঠন এ্যমটব তাদের বকেয়া পাওনা বাবদ ৪৮ কোটি টাকার জন্য সকল পি এস টি এন কোম্পানীগুলোর সাথে আন্ত:সংযোগ বন্ধ করে দিয়েছে। প্রাথমিক ভাবে মনে হতে পারে খুবই স্বাভাবিক এবং সঙ্গত একটি উদ্যোগ। কিন্তু আমার কাছে ব্যাপারটা সুন্দর ঠেকছে না। কেন?

৪৮ কোটি টাকা: খেয়াল করুন- মোবাইল অপারেটর ৬টি। তর্কের খাতিরে সমান ভাগে ভাগ করলে একেকটি আপারেটরের ভাগে পড়ে ৮ কোটি টাকা। গ্রামীন ফোনের গ্রাহক সংখ্যা ২ কোটি (তাদের ভাষ্য অনুযায়ী)। প্রতি মিনিটি ১ টাকা হিসেবে ৮ কোটি টাকা উঠতে তাদের প্রয়োজন মাত্র ৪ মিনিট। এই মাত্র ৪ মিনিট পরিমান টাকার জন্য তারা দেশীয় অপারেটরদের সাথে আন্ত:সংযোগ বন্ধ করে দিয়ে তাদেরকে প্রায় ব্যবসা গুটানোর পর্যায়ে নিয়ে গেছে।

এসকল মোবাইল অপারেটরদের প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। যার প্রমান পাওয়া যায় তত্বাবধায়ক সরকারের আমলে একাধিকবার ধরা খাওয়া ও জরিমানা প্রদানের বিষয়টিতে। (গণতান্ত্রিক সরকার তাদের ধরবেনা। মাত্র ১ ঘন্টার ভিওআইপির পয়সা দিয়ে খুব সহজেই কেনা যায় তাদের)

আমি আশ্চর্য হই- যখন দেখি সবগুলো বিদেশী কোম্পানী (টেলিটক বাদে। একে দুধভাত হিসেবে ধরা যায়) সামান্য একটা ইসূ তুলে সম্মিলিত ভাবে দেশীয় কোম্পানীগুলাকে আক্রমন করে বসলো অথচ সংশ্লিষ্ট সকলে নির্বিকার।

এবার আসুন আরেকটি বিষয়ে। কেন বিদেশী কোম্পানীগুলো এ কাজ করলো? জানামতে পি এস টি এন অপারেটরদের সম্মিলিত গ্রাহক সংখ্যা মাত্র ৬ লক্ষ। এই ৬ লক্ষ গ্রাহক না পেলে কোটি কোটি গ্রাহক সমৃদ্ধ মোবাইলওয়ালাদের তেমন ক্ষতি হওয়ার কথা না। কিন্তু ব্যাপারটা অন্যখানে। ব্যপারটা হলো আইন অনুযায়ী মোবাইল কোম্পানীগুলো পিসিও (পাবলিক কল) ব্যবসা করতে পারবে না। অথচ এমন কোন দোকান নেই যেখানে মোবাইল দিয়ে ব্যবসা হচ্ছেনা। পিএসটিএন অপারেটরদের কলরেট তুলনামূলক চার্জ কম হওয়ায় তাদের গ্রাহকের উল্লেখযোগ্য অংশ হলো এই পিসিও। এই একটি মাত্র জায়গায় দেশীয় কোম্পানীগুলো বিদেশীদের দাপট এড়িয়ে কোনরকমে ব্যবসা করে যাচ্ছে। আর তাতেই ক্ষোভ বিদেশীদের। তাই তারা এমন একটি পদক্ষেপ নিলেন যাতে পিসিওর মত সংবেদনশীল গ্রাহকগন এদের ত্যাগ করেন। এবং এই সুযোগে তারা এই মার্কেটটিও দখল করেন।

এখন আর কোন টেনশন নাই। দেশীয় নীতিনির্ধারকগন বসে বসে আঙ্গুল চোষেন, আমলা+রাজনীতিবিদগন=টাকায় বিক্রিত/বিকৃত হন। বিদেশী কোং ফুলে ফেপে উঠুক আর দেশীয় কোং নিপাত যাক।
২২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×