somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শালার রিক্সাঅলা, দূর হ চোখের নিশান থিকা।

২৯ শে মার্চ, ২০১১ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শালার রিক্সাআলাগুলার সাহস দেখলে মেজাজ বিলা হইয়া যায়। গাড়ী ভাঙ্গে। আরে ফকিন্নির পুতেরা তগো ১৪ গোষ্ঠেরে বেচলেওতো একখান গাড়ীর দাম হইবনা। তগোরে এমন খারাপ কি কইছি? তগোরে কি রিক্সা চালানো এক্কেরে বন্দ করবার কইছি? তগোরে কইছি আমরা যেই যেই রাস্তা দিয়া অফিস করি, মার্কেটে যাই, ক্লাবে যাই ....শুধুমাত্র সেই সব রাস্তা দিয়া চলবিনা। কারন আমাগো প্রাইভেট কারের একটা মান সম্মান আছে না? একই রাস্তায় পাশাপাশি চলা কি শোভা পায়?

ঢাকা শহরের যারা নিয়মিত বাসিন্দা তারা প্রত্যেকেই জানে ট্রাফিক জ্যামের মুল কারন কি? এই ছোট শহরের অপ্রশস্ত রাস্তাগুলা অসংখ্য প্রাইভেট কারের ভীড়ে আক্রান্ত। দুইটা প্রাইভেট কার একটা পাবলিক বাসের সমান জায়গা নষ্ট করে যাতে মাত্র দুজন করে চারজন যাত্রী যাতায়াত করে। অথচ একই জায়গায় পাবলিক বাসে সাধারনত ৪০-৫০ জন মানুষ যাতায়াত করে। বর্তমানে যে পরিমান প্রাইভেট কার চলাচল করে ঢাকার রাস্তায় তার সংখ্যা যদি কমপক্ষে অর্ধেকে নামিয়ে এনে সে জায়গা যদি বিভিন্ন শ্রেণীর পাবলিক বাস দিয়ে পুরন করা যায় তবে নিশ্চিত করে বলা যায় জ্যাম অর্ধেক কমে যাবে এবং নাগরিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটবে। সচেতন নাগরিক সমাজ এই কথাটা বারবার বলা স্বত্ত্বেও তা করা হচ্ছেনা। কেন? কারন যারা এই সিদ্ধান্ত নেয়ার স্থানে অবস্থান করছেন সেসব উচ্চপদস্থ সরকারী কর্মকর্তারা প্রাইভেট কারের যাত্রী, বাসের না। সুতরাং ছোটলোকের বাহন বাস না বাড়িয়ে বরং ততোধিক ছোটলোকের বাহন রিক্সা কে নিজেদের চলাচলের রাস্তা (ভি আই পি রোড) থেকে থাপড়ে বের করে কিভাবে নিজের পরিবারের কনিষ্ঠতম সন্তানের জন্য আরো একটি প্রাইভেট কার নামানো যায় সে চেষ্টা করাই তাদের দিবা রাত্রির সাধনা।

অতএব ছোটলোকের বাচ্চা রিক্সাঅলা গুলাকে বড়লোকের বাচ্চাদের গাড়ী চলাচলের রাস্তা হতে অনতিবিলম্বে অপসারনের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অতিউৎসাহ কামনা করছি। আশা করছি আগামীকাল সকাল থেকে ঢাকায় জানযট হবে ইতিহাস।
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×