কোথায় যেন জমাট বাধাঁ ভয় সারাক্ষণ তাড়া করে ফিরে আমাকে। আমি নির্ভয়ে ছুটতে পারি না যদি কিছু হয়। বিয়ে করেছি আজ প্রায় দু বছর হতে চলেছে। বিয়ের পরদিন হতেই আমি দৌড়ানো ছেড়ে দিয়েছি হোঁচট খাওয়ার ভয়ে। রাস্তা পার হতে গিয়ে দীর্ঘক্ষণ ঠায় দাড়িঁয়ে থাকি। বাস হতে লাফিয়ে নামা ছেড়ে দিয়েছি ব্যাথা পাওয়ার ভয়ে। মাঝে মাঝে মরে যাওয়ার ভয় হয়। কিন্তু মরলে তো চলবে না দায় যে বাড়িয়েছি। শুধুই মনে হয় আমি দায়বদ্ধ। কয়েকদিন আগে আমার সন্তান আসার পর সে দায় আরো বৃদ্ধি হয়েছে মনে হচ্ছে। স্ত্রী সন্তানের সুস্থতা যাতে নির্বিঘ্ন থাকে সে চিন্তায় ন্যুজ হয়ে থাকি। সবাই বলে হাসিলে কাদিঁতে হয়। ভালো করে হাসতে পারিনা যদি কাদঁতে হয়। সুখের পর যদি দুঃখ আসে সেই ভয়ে থাকি সারাক্ষণ। চলতে ফিরতে পাপ হওয়ার ভয় হয় ,সেই পাপ যদি পরিবারের কাউকে ছুয়ে যায়? পিছুটানহীন, মৃত্যুর ভয়হীন,দায়হীন সেই ব্যচেলর জীবন কি ভাল ছিল? মোটেই না। সারাদিনের ব্যস্ততার ফাঁকে স্ত্রী সন্তানের মুখ দেখে যে কত সুখ, সংসারী মানুষ মাত্রই বোঝে। কিন্তু মনের ভয় তাড়াবো কিসে? কেউ যদি পারো বলে দাও।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।