আমার নবজাতিকা কন্যা যখন রাতদিন নির্বিচারে তার মাকে জ্বালাতন করে আমি তখন আমার মায়ের কথাই চিন্তা করি, আমিওতো এইভাবে আমার মাকে বিরক্ত করেছি। কালের চক্রে বদলি চরিত্রে এখন আমি দাড়িঁয়ে আছি। আমার সন্তান বুঝিযে দিচ্ছে আমার মায়ের ভালবাসা। খাওয়ার জন্য, পড়ার জন্য, শান্ত থাকার জন্য মোটের উপর ভাল থাকার জন্য মা যখন বাড়াবাড়ি করতেন খুব বিরক্ত হতাম। মা বলতেন যখন তোর সন্তান হবে তখন বুঝবি। কি জানি পুরোপুরি বুঝতে পারছি কিনা কিন্তু নিজেকে অনেক বেশী শাসন করতে ইচ্ছে করে। মায়ের প্রতি আমার ভালবাসা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইদানিং অফিস থেকে ফিরেই সন্তানের কাছে না গিয়ে মায়ের পাশে গিয়ে বসে থাকি। ইচ্ছে করে মায়ের প্রতি আমার ভালবাসা প্রকাশ করি। মা কি বুঝতে পারেন ? ইচ্ছে করে সেই ছোট বেলার মত মা আমাকে আদর করে দিক। কিন্তু মা তো করেন না। আমার ছোট্ট বাবুনিকে নিয়ে যত রকমের আদরের আধিক্যেতা করেন আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। দুজনই আমার মা, দুজনই আমার কন্যা। ভালো থাকুক, সুখে থাকুক ওরা।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।