স্মৃতির সম্পর্ক সমাপ্তির পথে
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মৃতিকথা কিছু রাত কেটে যায় ঘুমে
কিছু রাত জাগরণে
এই হলো প্রাচীন পৃথিবী
রুলটানা খাতার
দৈর্ঘ্য প্রস্থের আয়তনে!
সম্পর্কগোলাপে দাগ
সেই ফুলে মাল্য কি সাজে?
অভিনব কাঁচিতে বনসাই গৃহস্থলী
প্লাস্টিক মেলামেশা
আমাদের সম্পর্ক
রেল লাইনে পূর্ব পশ্চিম
মালীর কি দোষ
দুটো গোলাপ কিনি দাগ সমেত!
সমাপ্তিএইতো দু'চার লাইন
তারপর
সকাল সন্ধ্যা সেমিকোলন
সম্পর্ক জুড়ে জুড়ে
এক কিংবা ততোধিক
তারপর
মিশেল বহুকাল
নদী পাড়, পারাপার
স্মৃতি বিস্মৃতি
তারপর
কোথাও বেমালুম
ধুলো ঝুল অন্ধকার।
উৎসর্গকখনোই হবে না দেখা
কখনোই নয়।
রাতের জীবনীতে লিখা আছে
উৎসর্গের নাম!
অব্যয় ব্যয় হয়ে
সর্বনামের যোগফল
নাম হয়
বিশেষ্যবিহীন।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন