রিপোস্ট করলাম...........
হিন্দি "নায়ক" ফিল্মটা দেখেছেন অনেকে। ঐ ফিল্মে নায়ক অনিল কাপুর একদিনের জন্য ইন্ডিয়ার রাস্ট্র ক্ষমতা নেন। ফিল্ম দেখতে দেখতে যারা কল্পনার পাখা উড়িয়ে ভেবেছিলেন, ইসরে, আমি যদি পাইতাম, তাহলে বাংলাদেশের জন্য হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা। আপনাদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ৬ দিন অভিভাবকহীন থাকবে দেশ। এই সময়টায় আপনি ভাবতে পারেন, আপনিই এই দেশের রাস্ট্রপ্রধান। এমনকি এই পরিচয়ও বিক্রি করতে পারেন। বাধা দিয়ে কেউ বলতে আসবেনা, এই বেটা, তুই না, আমি রাস্ট্রপ্রধান। কারন তারা কেউ দেশে থাকবেন না। বিশ্বাস না হলে এই খররটা পড়ে দেখুন। আজকের সমকালে এসেছে। তবে যাই করবেন, নিজের দায়িত্বে ।
২২ সেপ্টেম্বর থেকে ৬ দিন অভিভাবকহীন থাকবে দেশ
কূটনৈতিক প্রতিবেদক
আগামী ২২ সেপ্টেম্বর থেকে ছয় দিনের জন্য অভিভাবকহীন হয়ে পড়বে বাংলাদেশ। এ সময় রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি বাদশাহর আমন্ত্রণে আগামী ২২ সেপ্টেম্বর ছয় দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান। সেখানে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়া তার ওমরাহ হজ পালন করার কথা রয়েছে। বাদশাহর সঙ্গে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। ২৭ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে আগামী ২১ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ যদি ২২ সেপ্টেম্বর হয় তাহলে প্রধানমন্ত্রী বিমানেই ঈদ করবেন। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে যোগ দেবেন। আগামী ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে তিনি আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন। এর আগে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণকারী শীর্ষ ১০ দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। পরদিন ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন। এসব কর্মসূচি শেষে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী এবং ৩০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


