somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরিবার হলো তার সাধ! ( আজকের বাংলা নিউজে প্রকাশিত লেখা)

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=170f785eddfc6370ef90508d6cf929b7&nttl=24012014259246

বিষয়টা খুব পরিস্কার। নিজের আত্নহত্যার দলিলে স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারিখটা জেনে রাখুন, ২৮ জানুয়ারি। চাইলে তার আগ বিসিবিকে ডেকে তওবা পড়িয়ে একটা মিলাদের আয়োজনও করে রাখতে পারেন। আত্নহত্যার আগে মিলাদ পড়া যাবেনা, এমন কোন বাধ্যকতাতো নেই।

টাকা গ্রাস করছে ভদ্রলোকের খেলা ক্রিকেটকে, এটা পুরনো কথা। নতুন কথা হলো সে টাকার স্রোতে বিসিবি ভাসতে চায়। বিনিময়ে ১৬ কোটি বাংলাদেশীর ক্রিকেটীয় আবেগকে জলাঞ্জলী দিতে প্রস্তুতি নেয়া হচ্ছে। দুবাইয়ে আইসিসির পরবর্তী সভায় ক্রিকেটের ৩ বিগ ব্রাদার- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রস্তাবে বাংলাদেশও সম্মতি দেবে, এমনটিই প্রাথমিক সিদ্ধান্ত বিসিবির।

বিগ ব্রাদারদের প্রস্তাব পাশ হলে বাংলাদেশ টেস্ট খলার সু্যোগ হারাবে। ওয়ানডেতেও পরবর্তীতে কোন কোন দেশের সঙ্গে খেলার সুযোগ পাবে, তাও পরোক্ষভাবে ঠিক করে দেবে এই ৩ ব্রাদার। দেশের ক্রিকেটকে এমন করাতের মুখে ফেলে দেয়ার পিছনে কাজ করছে বোর্ড কর্মকর্তাদের টাকার লোভ এবং ভারত জুজুর ভয়।

বিসিবি কর্তাদের মতে, ব্রিগ থ্রি’র প্রস্তাব পাশ হলে আইসিসির কাছ থেকে বাংলাদেশ আরো বেশি টাকা পাবে। আবার ভারতের বিরোধীতা করা হলে তারা পরবর্তীতে বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়াবে। ভারতের ভয়ে অন্য দেশগুলোও বাংলাদেশের সাথে খেলতে চাইবে না।

কিন্তু বিষয়টা একটু পরিস্কার হওয়া প্রয়োজন। ভারত কবে বাংলাদেশ ক্রিকেটের বন্ধু ছিলো? এখন পর্যন্ত একমাত্র দেশ ভারত, যেখানে বাংলাদেশ একটি ম্যাচও খেলার সুযোগ পায়নি। বিপিএলে ক্রিকেটার পাঠানোর ক্ষেত্রেও বড়ো বাধা ছিলো দেশটির ক্রিকেট বোর্ড। এক আ.হ.ম. মোস্তফা কামালকে আইসিসির সহ-সভাপতি পদে সমর্থন দেয়া ছাড়া বাংলাদেশের ক্রিকেটে ভারতের আর কোন অবদান আছে বলেতো মনে পড়ছেনা। ভারত যেখানে বাংলাদেশের ক্রিকেটকে ঐতিহাসিকভাবে অসহযোগিতা করে আসছে, সেখানে নতুন করে ভয়ের কারণতো অর্থহীন।

প্রশ্নগুলো থেকেই যাবে। ৯ জানুয়ারি আইসিসির যে বৈঠকে ভারত এমন প্রস্তাব করেছে, সে বৈঠকে তারা দাবি করেছে আইসিসির ৮০ শতাংশ রাজস্ব আসে ভারতের কাছ থেকে। কিন্তু ক্রিকইনফো বলছে, এ দাবির সমর্থনে কোন কাগজ দিতে পারে নি ভারত। শুক্রবার বিকলে সাড়ে ৫টা পর্যন্ত ক্রিকইনফোর চলমান ভোটে ৬০ শতাংশের বেশি মানুষ বিরোধীতা করছে ব্রিগ থ্রির এমন প্রস্তাবে। (Click This Link)

২০১৫ বিশ্বকাপের পর আইসিসির সম্প্রচার স্বত্ব বিক্রির বিষয়টি হয়তো ঝুলে যেতে পারে ভারতের হুমকির মুখে। এমনকি বিকল্প আইসসির হুমকিও দিয়ে রেখেছে ক্রিকেটের এই মোড়ল দেশটি। এসব তাদের হীনমন্যতার প্রমান। সেখানেতো বাংলাদেশের সমর্থনের বিষয়টি থাকতে পারে না।

কিন্তু তবু ভয় বাংলাদেশের। পাকিস্তান ঐতিহাসিক ভাবেই ভারতের প্রস্তাবের বিরোধীতা করছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীও এ প্রস্তাবের বিপক্ষে নিজেদের অবস্থান পরিস্কার করেছে। আইসিসির পূর্ণ ১০ সদস্য দেশের মধ্যে ৭ দেশের ক্রিকেটারদের সংগঠন ফিকা এ বিষয়ে এর মধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একমাত্র নিউজিল্যান্ড ক্রিকেট এখনই এ প্রস্তাবকে মন্দ বলতে রাজী হয়নি। তবু নিরব থাকার কৌশলে বিসিবি।

অবিশ্বাস্য সত্য বিসিবির বৃহস্পতিবারের বোর্ড সভায় ২৩ পরিচালকের ২০ জনই সমর্থন দিয়েছেন বিগ থ্রির প্রস্তাবে! ৩ জন টাকার কাছে বিকিয়ে যেতে রাজী হননি। তার চেয়ে অবিশ্বাস্য এই ২০ পরিচালকের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ৩ অধিনায়কও আছেন। আকরাম খান, যার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পথ চলা; নাইমুর রহমান দূর্জয়- যার অধিনায়কত্বে বাংলাদেশের প্রথম টেস্ট; তারা কিভাবে সম্মত হলেন দেশের টেস্টের এমন কবর রচনায়? খালেদ মাহমুদ সুজন, যিনি সবসময় সরব বোর্ডের যে কোন অন্যায়ের বিপক্ষে- তিনিও সম্মত হলেন এমন প্রস্তাবে!

বলছি না, অবিবেচকরাই এখন বোর্ডের দায়িত্বে। বরং শ্রীলঙ্কা সফর এবং এশিয়া কাপ নিয়ে সৃষ্ঠ জটিলতা তারা সামলেছেন বেশ দক্ষতার সাথেই। বিসিবির আগে একটি বহুজাতিক কোম্পানির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন কর্পোরেট ডিলিংটা ভালোই বুঝার কথা। ক্রিকেট বোর্ডের স্বার্থ তারা ভালোই বুঝবেন। কিন্তু ১৬ কোটি মানুষের আবেগ তারা বুঝতে পারছেন কিনা, সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। বিশ্ব ক্রিকেটে দাপুটেদের কাছে বাংলাদেশ হয়েতা টিকে থাকতে পারবে না। তারপরো নৈতিকতার খেলায় এদেশের ক্রিকেটকে মাঠে নামার আগেই হারিয়ে দেয়া কি ঠিক হবে?

এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তক্ষেপ করতে হয়েছে ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীন ঝামেলায়। লোটাস কামালের স্বাথে দ্বন্ধে জড়িয়ে প্রধান নির্বাচকের পদ থেকে আকরাম খান পদত্যাগ করার পর শেখ হাসিনা টেলিফোন করে তাকে ফিরিয়ে এনেছিলেন। ক্রিকেটপ্রেমী এই রাষ্ট্রনেতার উচিত প্রয়োজনে এখন বৃহৎ পরিসরে বিষয়টি নিয়ে আলোচনা করার। প্রয়োজন হলে এমনকি হস্তক্ষেপও করার।


[email protected]
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×