চোর তুমি কার: সরকারী দলের
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাগুরায়, রাস্তার দু’পাশে লাগানো প্রায় দুই থেকে তিন হাজার গাছ, রাতের আধারে কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। জাতীয় নির্বাচনের পর থেকে এই লুটতরাজ চলছে মাগুরার মহম্মদপুর উপজেলার চারটি ইউনিয়নে।
বিনোদপুর, রাজাপুর, ন’হাটাসহ মাগুরার চারটি ইউনিয়নের ১শ ৫০ কিলোমিটার রাস্তায় লাগানো হয়েছিল ৫০ হাজার গাছের চারা। ১৯৯৫ সালে বিশ্ব খাদ্য কর্মসূচীর অনুদানে বৃক্ষ রোপন করে জাগরণী চক্র ও স্থানীয় ইউনিয়ন পরিষদ। শর্ত ছিল ১৫ বছর পর পূর্ণ বয়স্ক হলে বিক্রি করা হবে গাছগুলো। যার বেশিরভাগ অর্থ খরচ করা হবে এলাকার দুঃস্থ বিধবা নারী এবং রক্ষণাবেক্ষণের সাথে জড়িতদের জন্য। কিন্তু নির্বাচনের পরপরই গাছগুলো কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয় নেতাকর্মী এবং এলাকার কিছু প্রভাবশালীর নেতৃত্বে গাছগুলো কাটা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসির। নির্যাতনের ভয়ে কেউ মুখ না খোলায় এ অভিযোগের মামলা দায়ের সম্ভব হয়নি বলে জানিয়েছে মহম্মদপুর পুলিশ। তবে এক অভিযানে বেশ কিছু কাটা গাছ উদ্ধার করে তারা।
প্রশ্ন হচ্ছে, সরকারী দলের ছত্রছায়ায় অথবা নাম ভাঙিয়ে চুরি-চামারির এই ম্যারাথন রেস কবে বন্ধ হবে??
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন