রেকর্ড গড়ে পুরষ্কার জিতে নিলেন মাশরাফি!
১৮ ই মে, ২০১৬ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পঞ্চম রাউন্ডে ফতুল্লায় মাশরাফির ব্যাটিং ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শেখ জামালের বোলিং লাইনআপ।
মাশরাফি বিন মুর্তজা ৫১ বলে ১০৪ রানের টর্নেডো ইনিংস খেলেন। ৬ নম্বরে নেমে ৩৫ বলে করেন ফিফটি। পরের ফিফটি করেন মাত্র ১৫ বলে। অর্থাৎ ৫০ বলে সেঞ্চুরি। সেঞ্চুরির দিন ব্যক্তিগত ৭৯ রানে থেকে ওয়াহিদুল আলমকে টানা তিনটি ছক্কা হাঁকান মাশরাফি। পরের বলে একটি সিঙ্গেল নেয়ার পর ওয়াহিদুলের শেষ বলে আরেকটি ছক্কা হাঁকিয়ে পূরণ করেন সেঞ্চুরি। তার এই ঝড়ো ইনিংসের জন্য ২৫ হাজার টাকা বোনাস দিলো কলাবাগান ক্রীড়া চক্র কাব। গতকাল অনুশীলন শেষে কলাবাগান ক্রীড়া চক্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মাশরাফির হাতে বোনাস ২৫ হাজার টাকা তুলে দেন।
ওই সেঞ্চুরির দিনে ঘরোয়া ক্রিকেটে অনেক রেকর্ডই গড়েন মাশরাফি। তার ৫০ বলে করা সেঞ্চুরিটি বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম। সেঞ্চুরি গড়তে দু’টি চার ও ১১টি ছক্কা হাঁকান মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে ১১ ছক্কা। এটিও বাংলাদেশের রেকর্ড। গত বছর প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপে ১৫০ রানের ইনিংস খেলার পথে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির এনামুল হক ছক্কা হাঁকান ১০টি। অবশ্য এটিও নতুন নয়। এর আগের বছর ১০টি ছক্কা মারার প্রথম রেকর্ড গড়েন মোহামেডানের এজাজ আহমেদ।
বস ইজ অলওয়েজ বস।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুননভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন