
অাজও হৃদয়ের কপাট খুলে রেখেছি অত্রস্ত মনে,
যেন নীল শাড়ীর ঝলকানি পড়ে মম বৃন্দাবনে।
যদি একদিন এসে যায় স্বর্গসুখ অনুভবের মাহেন্দ্রক্ষণ,
রঙিন ফানুস উড়িয়ে সাজিয়ে দিবো রাতের মধ্যগগন।
বছর পেরিয়ে যেদিন পূর্ণ হবে তোমার শূণ্য ক্রোড়,
স্বপ্নিল চোখে রাঙিয়ে দিবো মোদের প্রণয়ডোর।
বয়সের ভারে যেদিন তোমার হাতে উঠবে লাঠি,
দন্তহীন মুখে হাসবো সেদিন দেখিয়ে শীতল পাটি।
পানপাত্র এগিয়ে দিবো তোমায় চশমা পড়ে চোখে,
স্মৃতিরোমন্থনে হারিয়ে যাবো মোরা স্বর্গলাভের সুখে।
[প্রথম প্রকাশঃ ২৫ শে ডিসেম্বর, ২০১৬ খ্রিঃ]
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



