
নিজের বোন কালো হলেও দেখতে চাঁদের পরী,
নিজের বউ দুধের মতো শুভ্র না হলে পেত্নী বুড়ি।
নিজের মেয়ে কালো হলেও সোনায় সোহাগা,
নিজের পুত্রবধূ শ্যামলা হলে জাত গেল গা।
পাশের ঘরের মন্টুর বউ শ্যামলা হলেও অনেক ঢক,
নিজের ছেলের বউ কালো হলে আলকাতরার ত্বক।
নিজের পুত্রবধূ হাফেজা না হলে বংশের মুখে কালি,
নিজের ছেলে সূরা ফাতেহা না পারলেও শের আলী।
নিজের পুত্রবধূর মাথায় কাপড় না থাকলে পর্দার খেলাপ,
নিজের ছেলে পরনারীর নিতম্ব মাপলে চোখে পড়ে গেলাপ।
-জিসান আহমেদ,
মতলব দক্ষিণ, চাঁদপুর।
[প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর, ২০১৬ খ্রিঃ]
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



