বাসন্তী তুমি চলে এসো
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেণীতে সদ্যপ্রস্ফুটিত গাঁদাফুল গেঁথে আজ ফাগুন এসেছে,
লাল শাড়ী পড়ে বাসন্তী তুমি না আসায় বেলা যে বয়ে যাচ্ছে,
আমি আর কতকাল গায়ে লুইমুড়ি দিয়ে শীতকাল পেরুবো?
রুক্ষ মৃত্তিকার স্তনের বোঁটায় আজ নিষিক্ত রসের সম্মীলন,
নবপল্লব আর ফুলের কুঁড়িতে ভরে উঠেছে রিক্ত কুঞ্জকানন,
আমার প্রণয়পিপাসু হৃদয়ের আহার নিয়ে তুমি আসবে কবে?
দক্ষিণা সমীরণে গাছের পাতায় পাতায় আজ প্রকৃতির বাসর,
পুষ্পকানন জুড়ে নাগেশ্বরীর সনে বসেছে অলিদের আসর,
স্বর্গীয় সুখে ঘেরা আমাদের পবিত্র ফুলশয্যা রচনা হবে কবে?
আজি এ রাঙাপ্রভাতে কৃষ্ণচূড়ার ডালে শুনা যায় কোকিলের কুহুতান,
কনকচাঁপার নৃত্য আর মৌমাছির গুঞ্জন রবে মেতেছে বাতাবরণ,
সপ্ত সুরের বীণা বাজিয়ে আমার হৃদয় পর্ণকুটিরে তুমি আসবে কবে?
বাসন্তী তোমার পথ চেয়ে চেয়ে লোচন দেয়ালে আজ ধুলোর আস্তরণ,
এ ফাগুন না ফুরোতে তুমি চলে এসো আমি করে নিবো বরণ,
তোমার দু'শ ছ'টি হাড়ের অলিগলিতে বসতির জন্য একটু ঠাঁই কি হবে?-জিসান আহমেদ,
ঝিগাতলা, ধানমন্ডি, ঢাকা।
[প্রথম প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারি, ২০১৭]
[পহেলা ফাল্গুন, ১৪২৪ বাংলা]
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন