somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই যে আমার নানান রঙের দিনগুলি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজ এই ভরদুপুরে খুব করে কাঁদামাটিতে গড়াগড়ি দিতে ইচ্ছে করছে।খুব মন চাইছে শৈশবের সেই ছোটোবড়ো কাঠি দিয়ে কর্দমাক্ত মাটির বুক আঁচড়ে আঁচড়ে নানান রঙের স্বপ্ন আঁকি।তারপর নানির দৌড়ানি খেয়ে কাঁদামাটির জামা গায়ে সারা বাড়ি চষে বেড়াই।অথচ আজ নানি নেই, তিনি কোনো এক শীতের অপরাহ্নে আমাদের ছেড়ে চলে গেছেন।

আজ দুপুরের আকাশ ছাইরঙা।এই বুঝি অঝোর বর্ষণ হবে।যদি ভিজা মাটির মন মাতানো এক গন্ধ নাকে এসে লাগে।আমি বৃষ্টিতে ভিজে দৌড়ে ছুটবো সেই সোঁদা গন্ধের খোঁজে।বৃষ্টি নামার অল্প সময়ের মধ্যেই পুকুরের পানি হালকা উষ্ণ হয়।পুকুরের সেই উষ্ণ পানিতে বৃষ্টি পড়ার টাপুরটুপুর শব্দ শুনতে শুনতে ভেলায় চড়ে আমার বৃষ্টিবিলাস করতে অনেক ইচ্ছে করছে।

আমার খুব ইচ্ছে করছে দুরন্তপনা শৈশবের ধুলো ওড়া রাস্তায় বিয়ারিংয়ের তৈরি ছোট্ট ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে আচমকা মুখ থুবড়ে মাটিতে পড়ে যাই।বিয়ারিং ও কাঠ সংগ্রহ করে ঠেলাগাড়ি বানানোর সামর্থ্য আমার ছিলনা।অন্যের গাড়ি দীর্ঘক্ষণ ঠেলা দেওয়ার বিনিময়ে অল্পসময়ের জন্য আমার গাড়িতে ওঠার সুযোগ হতো।একদিন মনের মাঝে প্রচণ্ড জেদ চাপল যে, ঠেলা দেওয়ার বিনিময়ে আর কারো গাড়িতে উঠবো না, নিজে একটা গাড়ি বানিয়ে তবেই গাড়ি চালাবো।কিন্তু গাড়ি বানানোর সেই স্বপ্ন আজও চোখ মেলেনি।

আমার মন চাইছে সাইকেল বা রিক্সার পরিত্যক্ত টায়ার লাঠি দিয়ে পিটাতে পিটাতে ধূসর ধুলো গায়ে মেখে কোনো এক পথের বাঁকে অবিরাম ছুটে চলি।ছেলেবেলায় আমার কাছে টায়ার না থাকায় বাঁশের ফালি দিয়ে টায়ারের মতো গোলাকৃতির চাক বানিয়ে সেটা নিয়েই সারাবেলা ছুটাছুটি করতাম।আব্বার একটা পুরনো সাইকেল ছিল যেটা চালিয়ে উনি প্রতিদিন বাজারে যেতেন।আমি একদিন সেই সাইকেলের একটি টায়ার খুলে ফেলার সময় আব্বা দেখে ফেলে খুব মারেন।সন্ধ্যায় আব্বার মুখের দিকে তাকিয়ে দেখি উনার চোখ মেঘে ঢাকা আকাশের মতো বর্ষণোন্মুখ।পরদিন আব্বা আমাকে সাইকেল থেকে সেই টায়ারটিই খুলে দেন।


~সেই যে আমার নানান রঙের দিনগুলি~
-জিসান আহমেদ,
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ / মতলব দক্ষিণ, চাঁদপুর।
ছবি- Getty Images.
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×