somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরবানির গরু কম দামে কিনে আমরা জিতে যাই?

১৯ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রায় প্রতি বছর ঈদুল আজহা এলেই আমি লক্ষ্য করি কতিপয় আল্লাহর গোলাম অপেক্ষাকৃত কম দামে কোরবানির গরু কিনতে পেরে আহ্লাদে আটখানা হয়ে যান। অথচ লোকসানে বা একেবারেই কম মূল্যে গরু বিক্রি করে সংশ্লিষ্ট বিক্রেতা ঠিকই অশ্রুসিক্ত নয়নে বাড়ি ফিরে যান। এই বিষয়টি আমাকে বড্ড পীড়া দেয়।

একজন গোপালক মাসের পর মাস গাধার খাটুনি খেটে গরু হৃষ্টপুষ্ট করে হাটে নিয়ে যান দু’পয়সা লাভে বিক্রি করতে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না হলে তাকে হতাশ হতে হয়। এমন আটকপালে গোপালক গরুর নায্য মূল্য না পেয়ে হরহামেশাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

একজন ক্রেতা গরুর দরদাম শেষে নিশ্চয় অনুমান করতে পারেন যে, সংশ্লিষ্ট বিক্রেতা গরুটি লাভে বিক্রি করছেন নাকি লোকসানে। তখন ক্রেতা ইচ্ছা করলেই নায্য মূল্য দিয়ে কিংবা নির্ধারিত মূল্যের বেশি দিয়ে একজন বিক্রেতার মুখে হাসি ফোটাতে পারেন এবং একই সঙ্গে তিনি নিজের কোরবানির প্রথম ধাপকে পরিশুদ্ধ করতে পারেন।

জেনেশুনে কোনো বিক্রেতাকে লোকসানের সম্মুখীন করলে আল্লাহ্ নিশ্চয় সেই বান্দার কোরবানি কস্মিনকালেও কবুল করবেন না। কারণ পশু কোরবানির উদ্দেশ্যই হলো তাকওয়া বা আল্লাহভীতি। তাই কোরবানির প্রতিটি ধাপেই তাকওয়া অবলম্বন করতে হবে। এ জন্যে আল্লাহ্ বলেন, ‘‘এগুলোর (পশু) গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তাঁর কাছে তোমাদের মনের তাকওয়া পৌঁছে।’’ (২২:৩৭)


~জিসান আহমেদ,
মতলব দক্ষিণ, চাঁদপুর।

০৮ জিলহজ্জ, ১৪৪২ হিজরি।
১৯ জুলাই, ২০২১ খ্রিষ্টাব্দ।
সময়ঃ রাত ১০:৫০ মিনিট।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২১ রাত ১০:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×