তায়েফি রোজ
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুভ্র শিশিরবিন্দু লিকলিকে কুমড়ো ফুলের পাপড়িতে
যেই অনুপম সৌন্দর্যের দ্যোতনা সৃষ্টি করে,
সেই সৌন্দর্য খেলা করে তোমার চঞ্চল নেত্রপল্লবে,
আমি তোমার সেই নেত্রে লেপটে থাকা কাজল হতে চাই।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে লোকে নায়াগ্রা জলপ্রপাত দেখতে যায়,
কিন্তু আমি সেই নায়াগ্রা থেকে কবেই মুখ ফিরিয়ে নিয়েছি,
শুধু সেই জল ধারার ন্যায় তোমার দেহসৌষ্ঠব থেকে
স্নান শেষে টপটপ করে গড়িয়ে পরবো বলে।
ওয়ার্ডসওয়ার্থের সোনালি ড্যাফোডিল বা ফরাসি সুগন্ধি
কোনো কিছুর সৌরভই আমার নাকে এসে লাগে না,
কেননা তুমিই আমার হৃদয়কাননে সুরভিত তায়েফি রোজ
যাকে ফুল কিংবা সুগন্ধির দোকানে কখনো পাবো না।.
কবিতা- তায়েফি রোজ | জিসান আহমেদ
লেখা: ২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. | রাত ৮.৪০ টা
পৌর নারায়ণপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন