somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েটা যেভাবে খুন হলো

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ঘটনা সত্য, তবুও গল্প করে বলতে হচ্ছে। কারণ মানুষ ঘটনা শুনতে চায় না। ---লেখক]
মসজিদের পাশের গলি। গলির পাশ ঘেঁষেই রাস্তার উপর বিদ্যুতের খুঁটিটা। সেই খুঁটিতেই হেলান দিয়ে মেয়েটা দাঁড়িয়ে কাঁদছে, শ্যামবর্ণ, চুলে একটা বিনুনি। হলুদ রঙের সেলোয়ারের সাথে সাদা রঙের কামিজ। বয়স ষোল-সতের’র বেশি হবে না। ব্যাপারটা প্রথম দৃষ্টি গোচর হলো রফিকের। উৎসাহী রফিক কাছে গিয়ে কতক সময় নীরবে দেখল, মেয়েটা ঠোঁট আর নাক ফুলিয়ে কান্না করছে, চোখ লাল হয়ে গেছে! ‘এই মেয়ে তোর বাড়ি কই? এভাবে কান্না করছিস কেন?’ রফিক বললে। মেয়েটা স্পষ্ট করে কিছু বলার আগেই, জামশেদ চৌধুরী এসে, সিএনজি থেকে নামল। জামশেদ চৌধুরীকে সিএনজি থেকে নামতে দেখে পাড়ার যেসব উঠতি বয়সের ছেলে-পুলে মেয়েটার আশে-পাশে ঘুর-ঘুর করছিল। তারা দ্রুত দূরে সরে গেল। রফিক জামশেদ চৌধুরীকে সালাম দিয়ে, ‘মামা মেয়েটা সেই কবে থেকে এখানে একা-একা দাঁড়িয়ে কান্না করছে!’ চৌধুরী মেয়েটার দিখে তীক্ষè দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে, ‘এই মেয়ে তোর বাড়ি কই? এখানে এভাবে দাঁড়িয়ে কান্না করছিস কেন?’ মেয়েটা চোখ তুলে চৌধুরীর দিকে তাকাল। মধ্যবয়স্ক চৌধুরীর গালভরা চাপাদাঁড়ি কপালের উপর নামাজির আলামত স্বরুপ কালো চি‎হ্ন! মেয়েটার মনে এবার যেন একটু সাহস হলো- কান্না থামিয়ে ভাঙ্গা-ভাঙ্গা গলায় বলতে শুরু করলো, আঁই নোয়াখালিত তুন বড় আপার বাসায় আইছি, বাস তুন নামি এক্কেন সিএনজি নিছিলাম, সিএনজিতে ব্যাগ রাই টয়লেটে গেছি; আই দেই সিএনজি নাই- ব্যাগে আঁর কাপড়-চোপড়, টেয়াঁ আর আপার বাসার ঠিকানা আছিলো! কথাগুলো বলেই মেয়েটা এবার উচ্চস্বরে কান্না জুড়েদিল! মেয়েটা ঠোঁট-নাক ফুলিয়ে কান্না করছে আর চৌধুরীর দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। এতক্ষণ ঘটনাস্থলে শুধু রফিক আর চৌধুরী ছিল, এরিমধ্যে মেয়েটাকে ঘিরে পাড়ার মুরুব্বি আর উৎসাহী লোকদের একটা জটলা পেকে গেছে। চৌধুরী সাহেব কিছুক্ষণ নীরব থাকার পর রফিককে বললে, ‘তুমি কী মেয়েটারে রাতে আশ্রয় দিবা?’ রফিক দ্রুত জিহ্বায় কামড় দিয়ে,‘কি কন মামা! আমি ব্যাচেলার মানুষ- রাতে দোকানে থাকি, আমি কোই জায়গা দিমু; আপনে বাড়িওয়ালা মানুষ, আপনেই নিয়ে যান।’ চৌধুরী তাচ্ছিল্য করে বললে, ‘আমারে ভূতে কিলাইছে; এ-রকম রাস্তার মেয়ের উপকার করতে গিয়ে কত ভদ্রলোক বিপদে পড়েছে তুমি জান!’ সঙ্গে-সঙ্গেই পিছন থেকে সাত্তার সাহেব বলে উঠলো, ‘জামশেদ সাহেব ঠিকই বলেছেন এইতো সেদিনকার কথা- আমাদের এক কলিগ এ-রকম একটা রাস্তার মেয়েকে অসহায় ভেবে আশ্রয় দিয়েছিল সেদিন রাতেই তার ঘরে ডাকাতি হলো - কিসের অসহায়? খবর নিয়ে দেখগা এই মেয়ের সাথে কোন ডাকাত দলের সম্পর্ক আছে!’ লতিফ সাহেব সাত্তার সাহেবের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে, ঠিকই বলেছেন, এ-সমস্ত রাস্তার মেয়েদের কোন বিশ্বাস আছে? দেখা গেল রাতে ডাকাতকে খবর দিয়ে ঘরের সবাইরে হাত-পা বেঁধে জিনিসপত্র নিয়ে চম্পট!’ এ-ভাবে আলাপটা বেশ জমে উঠেছে, এই আলাপ কারিদের দিকে মেয়েটা কান্নাভেজা চোখ দু’টা দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। দারোয়ান আবুল কার কাছে জানি খবরটা শুনে হন্তদন্ত হয়ে ছুটে এসে, ‘আহারে! তুই কোন মায়ের ছা? এমন একলা-একলা রাস্তায় কাঁদছ, আয় আইজ রাতে তুই আমার কাছে থাকবি, কাইল যেমনে পারি তোর মা’র কাছে পৌঁছায়া দিমু।’ এতক্ষণ জমে-ওঠা আলাপটা আবুলের কথা শুনে হঠাৎ যেন থমকে গেল! নেমে এল নিরবতা- এই নিরবতার মাঝে চৌধুরী আবুলের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল, তারপর শান্ত কণ্ঠে বললে, ‘শুনলাম তোমার বউ-ছেলে সব বাড়ি গেছে, ঘরে তুমি একলা আছ! জামশেদ চৌধুরীর কথা শুনে উপস্থিত সবলোকই উচ্চস্বরে হো-হো করে হেসে উঠলো। আবুল লজ্জায় মাথা নিচু করে উপস্থিত মানুষের ভিড় ঠেলে দ্রুত সরে পড়লো। পরের দিন সকালে ঘুমভাঙ্গা মানুষ লতাগুল্মবেষ্টিত দলই পুকুরের পশ্চিমপাড়ের দিকেই ছুটছে। নিথর দেহ, চোপ-চোপ রক্ত! ছিন্ন-বিন্ন পড়নের কাপড়! পুলিশ নানাভাবে আলামত খোঁজার চেষ্টা করছে। মাঝে-মাঝে উপস্থিত লোকজনের কাছ থেকে নানা তথ্য জিজ্ঞেস করছে। লাশটাকে ঘিরে পুলিশসহ শ’খানেক মানুষ, কারো মুখ লা-শব্দ - পিনপতন নিরবতা। সেই নিরবতা ভেঙ্গে চৌধুরী চিৎকার করে বলে উঠলো, আল্লাহর দুনিয়াই সব সিমার হয়ে গেছে, এমন একটা মানুষও ছিল না যে মেয়েটাকে একটা রাত আশ্রয় দিতে পারে। কথাটা বলার সময় আবুল যে তার পাশে দাঁড়িয়ে আছে, লক্ষ করেনি, - চোখা-চোখি হতেই, লজ্জায় তড়িৎ চোখ নামিয়ে মাথা নিচু করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলো।

৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×