কাল মধ্যেরাতে একটা অজ্ঞাত নাম্বার থেকে ফোন কল পেলাম। সেই ফোন করা জনৈক ব্যক্তির সাথে যে সংলাপ বিনিময় হলো তা বন্ধুদের জন্য তুলে দিলাম।
- আসসালামুআলাইকু ভাইজান
- ওলাইকুম সালাম
- ভাইজান আপনে বড়ই ভাগ্যবান, আপনার উপর আল্লাহ পাকের রহমত পড়েছে, স্বয়ং বড়পীর আপনার জন্য সুপারিশ করেছে, বলুন আলহামদুইল্লা!
- জি, আলহামদুইল্লা! ওনাদের দুইজনকে আমার ধন্যবাদ।
- ভাই জানের কি করা হয়?
- সম্পূর্ণ বেকার
- আপনে আর বেকার থাকবে না, আপনার পেছনে মানুষ চাকরির জন্য ঘুরবে, বলুন আলহামদুইল্লা, (জি, বলেছি) আল্লাহ পাক আপনার উপর রহমত করেছে, বলুন আমিন( জি, বলেছি) আপনার জন্য সাত সিন্ধুক স্বর্ণের মোহর আমার কাছে রক্ষিত আছে, বলুন আলহামদুইল্লা( জি, বলেছি) আপনার সম্পদ আপনে বুঝে নেন, এই নম্বরে দশ হাজার টাকা পাঠান আমরা বড়পীরের নামে একটা মিলাদ মাহাফিলের আয়োজন করব।
-জি, এত-সম্পদ আমি এত অল্প টাকাতে নিব না।
- তা হলে আপনে যত বেশি পাড়েন তত বেশি পাঠিয়ে দেন।
- আমি কোন টাকাই পাঠাব না।
- তা হলে?
আমার জন্য যে সাত সিন্ধুক স্বর্ণের মোহর রাখছেন, সেখান থেকে ৬ সিন্ধুক বড়পীর সাহেবকে দিয়ে দেন। ঠিকানা দিচ্ছি একটা সিন্ধুক শুধু আমার জন্য পাঠান। কথাটা বলার সাথে সাথে: দূর হও খানকির পুত, বলে লাইনটা কেটে দিল। এরপর আমি বার কয়েক চেষ্টা করেও নাম্বারটা বন্ধ পেয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



