ঠিক দিন ক্ষণ মনে নেই, তবে বলা যায় সম্প্রতি সময়, বাংলাদেশে এসেছিলেন পশ্চিম বাংলার বিশিষ্ট প্রাবন্ধিক ও মার্কসবাদী তাত্ত্বিক অশোক মিত্র। বক্তৃতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। তাঁর পুরো বক্তৃতা শ্রবণ কিংবা পাঠের সুযোগ আমার হয় নি। তবে পত্রিকা পাঠের মধ্যদিয়ে যতটুকু বুঝেছি, তার সার কথা মোটামুটি এই রকম: ভারত বিশ্ব অর্থনীতির এক মহান শক্তি, কিন্তু যে দেশে শতকরা ৭২ ভাগ মানুষ হাগু ধরলে গাছতলায় যেতে হয়, সে দেশের এই শক্তির তাৎপর্য কি! হঠাৎ অশোক মিত্রের কথা মনে আসল: প্রথম আলোর একটা রিপোর্ট পড়ে। রিপোর্টের বিষয় বস্তু বাংলাদেশে মৎস্য উৎপাদনে বিপ্লব ঘটে গেছে। উৎপাদনের পরিমাণ বিচারে বাংলাদেশের অবস্থা বিশ্বের চতুর্থ। পুঁজিবাদী সার্থের পাহারা ধার বুর্জোয়া মিডিয়া দেশের নেতিবাচক সংবাদ প্রচার করতে করতে যখন জনমত বিষিয়ে উঠে, তীব্র ঘৃণা জন্ম নেয় পুঁজিবাদী শাসনের উপর, তখন জনমনে স্বস্তির খোরাক হিসেবে এই ধরনের রিপোর্টগুলো সমনে আনা হয়। আর এই রিপোর্টগুলোতে থাকে ভয়ংকর শুভংকরের ফাঁকি। যেমন ধরুন: মাছ উৎপাদনে দেশ এগিয়ে যাচ্ছে শুনে আপনে খুশি হলেন, আড়াল হয়ে গেল সেই সত্য, যে উত্তরাঞ্চলে চিংড়ি চাষের নামে লক্ষ লক্ষ একর ভূমি চীরতরে বন্ধ্যা হয়ে গেছে, দেখা দিয়েছে মিঠা পানির সংকট, সেখানে বসবাস করি মানুষের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে। কিংবা দ্রুত বর্ধনশীল বিদেশি মাছের চাষ করতে গিয়ে হারিয়ে গেছে অনেক দেশি প্রজাতির মাছ! সবগুলো হিসেবে মিলে যে পরিমাণ ক্ষতি দাঁড়ায় সেটা লাভের অঙ্ক থেকে অনেক বেশি।
প্রথম আলো মাছ উৎপাদন নিয়ে একটি রিপোর্ট ও কিছু মিথ্যাচার দেখুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
অনেকটা পথ হেঁটে এসেছি

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন
দেশটাতো এখন রাজাকারদের....

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
ঝর্ণা জল

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন
জিম করা কি হারাম?

জিম করা কি হারাম?
হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।