মায়ের জন্য ঔষধ আনতে গিয়ে ছিলাম মোড়ের ফার্মেসিতে, অর্থাৎ বড়ুয়া বাবুর দোকানে। ঔষধ হাতে নেওয়ার আগেই শুনতে পেলাম একটা সম্মিলিত কণ্ঠের চিৎকার। চিৎকার আরেটুক স্পষ্ট হতে বুঝতে পারলাম, এটা আসলে একটা মিছিল; স্লোগান ছিল এই রকম: মিলন ভাইয়ের রক্ত বৃতা যেতে দেব না, মিলন হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, ইত্যাদি ইত্যাদি। কর্মব্যস্ত- সব মানুষ যেন কাজ ফেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল মিছিলটার দিকে, কিংবা বলা যায় মিছিলটাকে স্বাগত জানাচ্ছে হৃদয় থেকে। মাঝে বড়ুয়া বাবু একবার বলে উঠলেন: ৬৯-এর পর মানুষের এমন গণজাগরণ আর দেখিনি। তারপর ছোট মিছিলটা বড় হয়ে মোড় অতিক্রম করল, মিছিলে যুক্ত হলো মোড়ে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ। এখন আর মনে করতে পারছি না, সেটা আওয়ামীলী নাকি বিএনপির মিছিল ছিল। কিংবা তখন ওই ভাবে দুই দলকে আলাদা করার মতো বোধ বিবেচনাও খুব বেশি হয় নাই। তারপর একদিন ঘুম থেকে ডেকে তুলে আপা বললেন, এরশাদ পদত্যাগ করেছে। এরশাদ পদত্যাগ করলে আমাদের কি লাভ-ক্ষতি? সেই হিসাব কষার বয়স তখনও হয় নি। তবুও আমি মহা খুশি- বড়দের খুশি ছোটদেরও খুশি করবে এটাইতো স্বাভাবিক। ছুটে গেলাম মোড়ে, দেখি এরশাদের একটা পোষ্টারে কেউ থু থু দিচ্ছে, কেউ বা জুতা পেটা করছে। শুধু একজন বৃদ্ধ গর্জন করে বলল: এত থু থু দিয়েও না, ব্রিটিশ দেখছি, পাকিস্তান দেখছি, বাংলাদেশ দেখছি। এই বাঙালিরে আমি চিনি, দেখবা এই থু থু আবার ছেঁটে খেতে হবে। বুকের ভিতর একটা মোচড় দিল। ভাবছি সত্যি বুঝি আমাদের থু থু ছেঁটে খাবার সময় চলে এসেছে।
আলোচিত ব্লগ
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

