কোরবান ভিষয়ক ছোট্ট একটা দুই নম্বরির নমুনা দেখুন!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারত গরু দেওয়া বন্ধ করে দিয়েছে, এই আতঙ্কে আমার প্রতিবেশি বেশ আগে ভাগেই একটা লাল দেশি ষাঁড় কিনে ফেলেছেন। গৃহকর্তা গোরুটাকে পুরো পাড়াই একবার চক্কর দিয়ে জানিয়ে দিলেন দাম ৪২ হাজার। কিন্তু গৃহকর্ত্রীর মুখে শোনা গেল দাম আসলে ৪০ হাজার। জ্যৈষ্ঠ্য পুত্র দু-টাইকে নাকচ করে দিয়ে বললেন, দাম আসলে ৩৮ হাজার, কিন্তু কনিষ্ঠ পুত্র প্রবাস থেকে ফোন করে বন্ধুদের বললেন: দাম আসলে ৩৬ হাজার। এই একটি গরুর দাম চারবার মূল্য পরিবর্তিত হয়েছে এবং প্রতিবার দু’হাজার করে কমেছে। তবে গোরুটির প্রকৃত মূল্য কত? যদিও এটা আমাদের মোটেও বিবেচনার বিষয় নয়, যেটা বিবেচনার বিষয় তা হলো, এই পশুবধ উৎসবে আসলে যত না থাকে ধর্মীয় অনুভূতি, তার থেকে অনেক বেশি থাকে সামাজিক প্রতিপত্তি ফলানোর কৌশল। ২৫ কে ৩০ বলার মধ্যেই আসলে ধরে নেওয়া হয়, আমার ৫ হাজার বেশি খরচ করার ক্ষমতা আছে।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন