হ্যাকিং নয়, দেখুন চুরির এক অভিনব পদ্বতী!
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চারদিকে চোর চামারের জয় জয় কার, ভাবলাম আমিও একটু চুরি করে দেখি। ক’দিন ধরে একটা অপরিচিত নম্বর থেকে কল দিয়ে আমার স্ত্রীকে বিরক্ত করে ছাড়ছিল। একটা নম্বর ব্ল্যাক লিস্টে ফেলে তো অমনে বেটা হাজির হয় নতুন একটা নম্বর নিয়ে। অনেকে বুঝিয়ে যখন কাজ দিচ্ছিল না, তখন শেষ একটা কৌশল আবিষ্কার করলাম, আমি হয়ে গেলাম আমার বউয়ের ছোট বোন অর্থাৎ আমার শ্যালিকা, আমার নাম হয়ে গেল লিপি! তারপর শুরু হলো আমার নম্বর থেকে বেটার সাথে দীর্ঘ নারী কণ্ঠের প্রেমালাপ। অনেক দিন ধরেই চলেছে এই প্রেমালাপ, বেটা নিয়মিত ভাবেই ৫০/১০০ করে মোবাইলে রিচার্জ করে দিয়েছে। এভাবেই চলছিল বেশ। হঠাৎ একদিন ভিন্ন নম্বর থেকে কল এলো, না জেনে বেরিয়ে এলো আমার পুরুষ কণ্ঠ। সেই সাথে শেষ হয়ে গেল আমার টানা ১৫ দিনের প্রেম আর ৫০/১০০ টাকার রিচার্জও। খুব খারাপ লাগছে! প্রেমের জন্য নয়, রিচার্জের জন্য। এটাকে চুরি বললেও আমার কোন ভয় নাই, আমাদের যে আছে একজন অর্থমন্ত্রী। তিনি বলেন: ৪ হাজার কোটি টাকা কোন ব্যাপার না!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন