একজন নেতা ও একটি ডিগবাজির গল্প
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আতাউরহমান খান বলে একজন নেতা ছিলেন, হাসিনার নেতৃত্বাধীন ১৫ দলের নেতা। তার দলের নাম ছিল জাতীয় লীগ। এটা স্বৈরশাসক এরশাদ সময়ের কথা বলছি। তিনি পল্টন-এ ১৫ দলের জনসভাতে এক জ্বালময় ভাষণ দিয়ে বললেন: এই এরশাদ খুনি, তিনি গণতন্ত্রকে জবাই করে হত্যা করেছে, জাতির স্বার্থে তাকে ক্ষমতা থেকে নামাতেই হবে। এই ছিল দিনের ঘটনা। কিন্তু রাতে যারা টিভি খুলে খবর দেখতে বসলেন তাদের চোখ ছানাবড়া! দিনে যিনি এরশাদকে গণতন্ত্র হত্যার দায়ে অভিযুক্ত করলেন, রাতেই তিনি ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করলেন। দিনের কথাগুলো সাংবাদিকরা তাকে স্মরণ করিয়ে দেওয়ার পর তিনি মিঠা মিঠা করে হাসতে হাসতে জবাব দিলেন: আসলে মঞ্চ থেকে নামার পর ভেবে দেখলাম: গণতন্ত্র এখনও পুরোপুরি মরে নাই, একটু একটু নিশ্বাস আছে, তাই তাকে বাঁচানোর জন্য এরশাদের কাছে ছুটে আসলাম, এখন আমরা দুজনে মিলে গণতন্ত্রকে বাঁচিয়ে তুলব। ইনশআল্লাহ! আসলে বুর্জোয়া রাজনীতি কেউ আদর্শের কারণে করে না। করে ব্যক্তিগত সুবিধার কারণে। তাই যোগ-বিয়োগের রাজনীতি খবর হিসেবে এমন বড় কিছু না।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন