somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুয়া চিকিৎসক দম্পতির দুই বছর কারাদণ্ড সামাজিক বিজ্ঞান থেকে পাস করে চিকিৎসক

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নামের পাশে বিভিন্ন ভুয়া ডিগ্রি এবং ডাক্তার লিখে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক সেজে রোগী দেখছিলেন উজ্জ্বল কান্তি দেব ও তাঁর স্ত্রী চিত্রা সরকার। আজ রোববার র‌্যাব-৭ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই ভুয়া চিকিৎসক দম্পতির প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড এবং সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা আদালত পরিচালনা করেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের পাশে ডাক্তার লিখতে পারেন না।
উজ্জ্বল দেব দাবি করেন, সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে তিনি মাধ্যমিক পাস করেছেন। আর উচ্চ মাধ্যমিক পাস করেছেন মানবিক বিভাগ থেকে। তবে তিনি কোনো সনদ দেখাতে পারেননি। স্বীকৃত কোনো ফিজিওথেরাপি ডিগ্রিও তাঁর নেই। এর আগে ২০১১ সালেও একই অপরাধের জন্য তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এর পর তিনি আবার একই অপরাধ করে যাচ্ছিলেন। এ কারণে তাঁকে জরিমানা করা হয় বলে ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম নগরের গোলপাহাড় মোড়ে হাটহাজারী ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে চেম্বার করে উজ্জ্বল কান্তি দেব ও চিত্রা সরকার নিয়মিত রোগী দেখেন। তাঁদের নামের পাশে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ডিগ্রি লিখে সাইনবোর্ড দিয়েছেন। নামের পাশে ডা. লিখে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি বলে প্যাড, কার্ড ও সাইনবোর্ড টানিয়েছেন। রোগীদের ফিজিওথেরাপির পাশাপাশি ব্যবস্থাপত্রও দিতেন।
‘প্রথম সাক্ষাতে ৫০০ টাকা এবং ১৫ দিনের মধ্যে পরবর্তী সাক্ষাত ২০০ টাকা’—উজ্জ্বল দেবের টেবিলের সামনে লেখা রয়েছে। গোলপাহাড়ের চেম্বার ছাড়াও নগরের নিজাম সড়কে অ্যাপোলো ফিজিওথেরাপি ক্লিনিক অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে অপর একটি চেম্বারেও বসেন চিত্রা সরকার।

আনোয়ার পাশা বলেন, ‘তাঁরা দুজনই ভুয়া চিকিৎসক। তাঁদের কোনো ফিজিওথেরাপি ডিগ্রি নেই। সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করে উজ্জ্বল নানা ভুয়া ডিগ্রি লাগিয়ে ফিজিওথেরাপি চিকিৎসক বনে যান। চিত্রা সরকারও একই কায়দায় চিকিৎসক হন। তাই তাঁদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড এবং সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
।উজ্জ্বল দেব অপরাধ স্বীকার করে বলেন, ‘আমার কোনো ডিগ্রি নেই। আগেও জরিমানা করা হয়েছিল। ডাক্তার লিখতে নিষেধ করা হয়েছিল।
Click This Link
এমন ভুয়া চিকিৎসক এ দেশ ভরা । দেখে শুনে ভালমত খোঁজ নিয়ে তিনি কোন হাসপাতাল এ বসেন জেনে তারপর ডাক্তার দেখাবেন । টাকা তো নষ্ট হবেই এমনকি জীবন নিয়ে টানাটানি ও হইতে পারে । সাবধান !!!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৪
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×