somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই ম্যাচে ১৪৬ গোল!

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুটি ফুটবল ম্যাচে সর্বাধিক কতটি গোল হতে পারে? একটু ভাবুন তো। ১০টি, ১৫টি? যদি বলা হয়, হলো না, আপনার ভাবনাকে প্রসারিত করুন আরও। সেটা করলে কত দূরই বা ভাবতে পারবেন—২০, ২৫, ৫০। যদি বলা হয়, তা-ও হয়নি। আরও বেশি। আপনার কল্পনার সুদূর ভাবনায় গিয়ে ভাবুন। ৬০, ৭০, ৮০, ৯০ কিংবা ১০০ গোল! মাত্র দুটি ম্যাচে এর চেয়েও বেশি গোল হওয়া কি সম্ভব?
বাস্তবতা বলছে, সম্ভব নয়। কিন্তু এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে নাইজেরিয়ায়। গত সপ্তাহে তৃতীয় বিভাগে উন্নীত হওয়ার প্লে অফ ম্যাচে আকুরবাকে ৭৯-০ গোলে হারায় প্লাতো ফিডারস! অন্য ম্যাচে বাবায়ারো ইউনাইটেডকে ৬৭-০ গোলে হারায় পুলিশ মেশিনস! দুই ম্যাচ মিলিয়ে গোলসংখ্যা ১৪৬!
স্কোরলাইন দেখে যে কেউ বলবে, ম্যাচ দুটি পাতানো ছিল। পাতানোরও তো একটা সীমা-চৌহদ্দি থাকে। তাই বলে এত! আসল ঘটনা বুঝতে বাকি নেই নাইজেরিয়া ফুটবল ফেডারেশনেরও। সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে ‘হাস্যকর’ ওই দুই ম্যাচে অংশ নেওয়া চার দলকেই। কেলেঙ্কারির নেপথ্যের ঘটনা বের করে আনার ঘোষণা দিয়েছেন ফেডারেশনের সহসভাপতি মাইক উমেশ, ‘এটা অগ্রহণযোগ্য। এখানে বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে। ম্যাচে জড়িত চার দলকে দ্রুতই সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। ওই দুই ম্যাচের নেপথ্যের ঘটনা বের করে আনব আমরা।
প্লাতো ফিডারস ও পুলিশ মেশিনস দুই দলের পয়েন্ট ছিল সমান। এ কারণে প্লে অফে প্রতিটি দলেরই লক্ষ্য ছিল গোল-ব্যবধানে এগিয়ে যাওয়া। সেটা করতে গিয়েই বোধ হয় কেলেঙ্কারির জন্ম দিয়েছে ওই দুই দল। আর তাতে সহায়তা করেছে প্রতিপক্ষ। ম্যাচ দুটির চিত্র ছিল অনেকটা একই রকম। প্রথমার্ধের খেলা খুব বেশি অস্বাভাবিক ছিল না। কিন্তু অবিশ্বাস্য সব গোল হতে থাকে বিরতির পর। নিজেদের ৭৯ গোলের মধ্যে দ্বিতীয়ার্ধেই ৭২ গোল করে ফিডারস। ৪৫ মিনিটে ৭২ গোল, ভাবা যায়! অন্যদিকে ৬৭ গোলের মধ্যে পুলিশ লাইনস দ্বিতীয়ার্ধে করে ৬১টি। অবিশ্বাস্য!
গোল-ব্যবধান বাড়াতে গিয়ে ফেঁসে গেছে প্লাতো ফিডারস ও পুলিশ মেশিনস। ফেঁসে গেছে তাঁদের সহযোগী দুই দলও। অভিনয়টা কাঁচা হলে যা হয়!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×