somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেইসব শুক্রবার

৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ শুক্রবার, সারা সপ্তাহ শেষে একটু শান্তিমত ঘুমানোর দিন , কিন্তু ১২-১৫ বছর আগেও শুক্রবারের মানে আমাদের অনেকের কাছেই ছিল অন্যরকম ।
শুক্রবার মানেই পুরা সপ্তাহ শেষে একটা দিন বিটিভিতে সিনেমা দেখার দিন। সারা সপ্তাহ অপেক্ষা করতাম কখন শুক্রবার হবে , কখন ৩:৩০ বাজবে , কখন সেই শাড়ি পরা মহিলা মিষ্টি একটা হাসি দিয়ে বলবে এখন আপনারা দেখবেন পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি ... শ্রেষ্ঠাংশে ... যেখানে আনোয়ার হোসেন নাহলে প্রবির মিত্র নামটা থাকতই , আর দিলদার নামটা শুনলেই মনে একটা আলাদারকম শান্তি পাইতাম । ছবি দেখা শেষে সন্ধ্যার একটু আগের বাকিটা সময় যখন খেলতে আসতাম তখন চলত ছবির মজার জায়গাগুলা অভিনয় করে দেখানো , কখনও বা নায়কের মত মারপিটের মিথ্যা অভিনয়। আর এর মধ্যে কারেন্ট চলে গেলে পুরা সপ্তাহটাই মাটি। আর যেদিন সালমান শাহ এর ছবি দেখানো হবে সেদিন যেন ঈদ , এমন ই ছিল দিনগুলা। এমনও হইসে হয়ত কারেন্ট চলে গেছে আশেপাশে কারো বাসায় ব্যাটারি দিয়ে টিভি চালানোর বেবস্থা থাকলে সেখানে চলে গেছি ছবি দেখতে , মফস্বলে পাশের বাসায় তখনকার দিনে যাওয়া এমনকি টিভি দেখতেও সেটাকে স্বাভাবিক ই মনে হত অন্তত আমাদের বাচ্চাদের কাছে । তখনকার দিনে বিটিভির একটা সিনেমা দেখার জন্য সবাই কেমন পাগল ছিল তার একটা ছোট উধাহরণ দেই-
তখন একবার বিটিভি নিয়ম করল যে শুক্রবারের ছবি শনিবার দেখানো হবে , সময়টা ১৯৯৯ সাল।থাকি দিনাজপুরের একটা থানা শহর বিরামপুর এ, পড়ি ওখানকার একটা স্কুল এ, স্কুল আবার শনিবার খোলা , এখনকার অনেক স্কুল এর মত শনিবার আমাদের কোন বন্ধ ছিলনা । ত শনিবার ছবি দেখাবে তাই আমি স্কুল এ যাইনাই , আমার মত প্রায় সবাই ই যায়নাই । এমন অবস্থা যে আমাদের ক্লাস ৪ এর ১০০ অথবা একটু বেশি ছাত্র ছাত্রীর মধ্যে আমার যতদুর মনে পড়ে গেসিল মাত্র ৫-১০ জন এর মত। ক্লাস ১, ২, ৩,৫ এর অবস্থা ও খুব সম্ভবত এর চেয়ে ভালনা । ত পরেরদিন আমি স্কুল এ যাইনাই , খুব সম্ভবত কেউ খবর দিসিল যে সকালের শিফটের ১, ২, ৩ রে দিসে ভালমত । পরেরদিন স্কুল এ যায়া শুনি হেড স্যার ক্লাস এ আইসা নাকি একেকটারে মারতেসিল আর বলতেসিল , কি ছবি দেখাইসে কাল , পরিবার??? নায়ক কে জসিম?? এই টাইপ কথা বার্তা সেই শনিবার দেখাইসিল আমার মতে বাংলাদেশের অন্যতম সেরা একশন নায়ক জসিমের পরিবার ছবিটা । ছবি দেখার এমন ই নেশা সবার , মার খাওয়ার পরও খুব একটা আফসোস মনে হয়না কারো ছিল , পরের কোন এক শনিবার স্কুল এ গেসি, সেদিন আর বাসায় থাকিনাই , এক ফ্রেন্ড টিফিনের সময় গেসে বাসায় খাইতে আর নামাজ পড়তে , অরে জিজ্ঞেস করলাম , কি ছবি দেখায় , কইল কাজের বেটি রহিমা , নায়িকা শাবানা আছে , শাবানারে নাকি খালি মারে। মনটা দুঃখে ভরে গেসিল , ইশ দেখা হইলনা ছবিটা , পরে অবশ্য বিটিভির বারবার এক ছবি দেখানোর কল্যাণে অনেকবার দেখসি ছবিটা
এখন আমার কাছে শত শত ছবি, শুধু বাংলা হিন্দি ইংরেজি না , চাইনিস করিয়ান , রাশিয়ান এমনকি ব্রাজিলের ছবিও দেখা হয় যেখানে আগে একটা ইংরেজি ছবি দেখলে মনে হইত বিশাল জিনিস। তারপরও আমার কাছে আগের সেই বিটিভিতে সারা সপ্তাহ একটা ছবি দেখার জন্য যে আগ্রহ , যে ভালোলাগা ওইটার মত লাগেনা । যেমন আগের মানুষরা বিটিভিতে সারা সপ্তাহে একটা নাটক দেখার জন্য অপেক্ষা করত যেটা আমাদের অতটা করা লাগেনাই, তেমনি আমরা কিভাবে অপেক্ষা করতাম এখনকার পোলাপানরা জানেনা । কি ছিল সেই দিনগুলা , ভাবলেই নস্টালজিক হয়ে যাই
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×