ইত্যাদি এর ২৫ বছর পূর্তি দেখলাম ...
যখন তুতু তু তুতু তারা মরজিনার বাপ মার্কা মারা গান টা দেখাইল মনে হইল ১ সেকেন্ডের মধ্যে সেই ২০ বছর আগের ছোটবেলায়, সেই সাদা কাল অথচ রঙ্গিন দিঙ্গুলায় চলে গেছি
নানা নাতির মত কনসেপ্ট আর কখনো হবেনা, স্কুল জীবনে ক্লাসে একবারি অভিনয় করসিলাম, এই নানা নাতিতেই ...
ইত্যাদির নানা নাতি , মামা ভাগ্নে , বিদেশিদের নিয়ে পর্ব , বিদেশি সিনেমার বাংলায় হাস্যকর ডাবিং , সেই ২ বয়স্ক মানুষের কঞ্চেন দেহি , আমাদের সমাজের মধ্যেই থাকা বিভিন্ন অসাধারণ মানুষের খুজে বের করে আনা ,গানে অভিনয়ে সমাজের নানা অসঙ্গতি , ভুল, ভাল খারাপ তুলে ধরে ২৫ বছর ধরে পৃথিবীর আর কোন অনুষ্ঠান এইভাবে কখন ও বানানো হইসে কিনা জানিনা ... ইত্যাদির তুলনা শুধু ইত্যাদি ... ধন্যবাদ হানিফ সঙ্কেত কে, আমাদের এতটা সময় ধরে এইভাবে বিনোদনের মাধ্যমে সচেতন করার জন্য , আমাদের বয়সের যারা আছে তাদের ছোটবেলায় এইরকম একটা অনুষ্ঠান দিয়ে ১টা ঘন্টা এভাবে আনন্দ দিয়ে সেই দিন গুলা এত সুন্দর করার জন্য ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




