আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।সম্ভাব্য নবীনদের পদচারণায় মূখর হয়ে উঠেছে দেশের একমাত্র এই আবাসিক বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেটে গিয়ে দেখা যায় যে সেখানকার চিত্র অন্যসকল দিনের চেয়ে ভিন্ন।
বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পথের দুই পাশে বিভিন্ন জেলা সমিতি ও সাংস্কৃতিক সংগঠনের বুথ (ভর্তি তথ্য কেন্দ্র) সাজাতে ব্যস্ত বিদ্যমান ছাত্র-ছাত্রীরা। এছাড়া অনেকেই ভর্তিচ্ছুদের থাকার জায়গা করে দিতে নিজের সিটে থাকতে দিয়েছেন। আবার অনেকেই আছেন নিজে ঘুমানোর জায়গা না পেয়ে না ঘুমিয়ে রাত পার করে দেয়ার পরিকল্পনা করেছেন। এ যেন সম্প্রীতির এক অনন্য উদাহরণ।
দোকানীরা এবং রিক্সাওয়ালারা কিছু বাড়তি আয়ের আশায় রয়েছেন। স্থায়ী দোকানগুলোর পাশাপাশি কিছু অস্থায়ী খাবার দোকান ও তাদের পসরা সাজিয়ে বসেছে।
সিট প্ল্যান জানার নিয়মঃ
আপনার মোবাইলের Message option এ গিয়ে টাইপ করুন-
JUSunit coderoll number
রেজাল্ট জানতেঃ
Message option এ গিয়ে টাইপ করুন-
JURunit coderoll number
এ পরীক্ষা আগামীকাল থেকে শুরু হয়ে চলবে আগামী ২০শে অক্টোবর পর্যন্ত।
সকল ভর্তিচ্ছুদের জন্য রইলো শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



