জেলা রেজিস্ট্রি অফিস, কিশোরগঞ্জ এর সীমানা দেওয়াল এর উপর হেলে পড়া গাছ। গাছের বৃদ্ধি এবং ভারে ক্রমেই ভেঙ্গে যাচ্ছে দেওয়ালটি। কর্তৃপক্ষ ঠিক সময়ে পদক্ষেপ নিলে হয়তো রক্ষা করা যেত দেওয়ালটি।
একই অফিসের রেকর্ড রুমের দেওয়ালে বেড়ে উঠছে বট সহ নানা বৃক্ষ। এক সময় যা ধ্বংস করবে দেওয়ালের স্তায়িত্তকাল। অথচ বিল্ডিঙটি মাত্র কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছে।
এরকম অজস্র চিত্র হয়তো পাওয়া যাবে বাংলাদেশের নানা প্রান্তে। সরকারি নানা সুবিধা গ্রহণকারী চাকুরীজীবীদের নৈতিক দায়িত্ববোধ থেকে সরকারি সম্পদ রক্ষার
মানসিকতা সম্পন্ন মানুষ হয়তো কমে যাচ্ছে এদেশ থেকে। যার জন্য এরকম চিত্র বেড়েই চলেছে, আর এই বট বৃক্ষের মতই দুর্নীতির নতুন বৃক্ষ বেড়ে উঠছে নানা প্রতিষ্ঠানে। আর আমরা দিন গুনছি সুন্দর দিনের প্রতীক্ষায় !!!
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



