ও মানুষ এখনও কি ?
ভয় করিস-
সাড়া আকাশে মেঘ গুড় গুড়
তাহলে বুঝে নিবো কি
ভয়ের মাঝে অনুরাগি-
প্রণয়ে ভাসিস ।।
বুঝ না, মানবতা এখন বিশালতা
বোধচিন্তায় কতটুকু রাখ মমতা
না বলা সংলাপের উড়ু মেঘগুলো
নাকি,প্রণয়মাখা ঠোঁট দুটো
দুরু দুরু ভয়ে কাঁপিস ।।
ও জগৎ সংসার ক্লান্তি চলার পথে
করিস না রে ক্রধ ভযের খেলা
ভরে উঠবে শ্রদ্ধা স্নেহের স্মৃতির মালা
বিশ্বজয় হোক না ভয়েরী কষ্ট জ্বালা
সুখের অট্রলিকায় না হয় সুখে থাকিস ।।
ও মানুষ রুপে গুনবতি গুনসারি
অনুতাপের তৃপ্তি পিয়াসে কণ্ঠ ভারি
রঙিন কচুপাতায় এতোটুকু জল ঢালিস
সংগোপন বৈটকে সাহজ রাখিস আর
কথার গুরুচাপে একলাই কাঁদিস হাসিস ।।
লেখার তারিখঃ২৯/০৭/১৫
================
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



