যেখানে সেখানে রক্তজল,মাটির টিলা,ছাইপালা গড়েই যাবো-
আমরা কি কোনদিন ভ্রাতৃত্বের প্রণয় বঁন্ধনে আবদ্ধ হবো না ?
তাহলে জাতীগত,পরিবারগত বসবাস করি কেনো ?
কেনো বা স্বার্থের নীল নদীজলে জাগাই বালুচরের খরা-
অথচ মুখে ফুটাই ভাই ফোঁটা আত্মস্বজন খুনে খুন লুঠা;
বলো ! কেনো এত অন্যায় করি ? জ্ঞানপূর্ণতা অন্ধ তো নয়-
নয় তো পাগলা পাগলীর মতো উড়ন্ত ঘোড়াগাড়ি;
কি ছন্দের মুগ্ধতায় টকবক টকবক করে কেন চলি না ?
শুধু ঠোঁটের ভাজে মধু -অন্তরে বিষকাঁটা- বিষকাঁটায় সাধু-
এসো আমরা সৃজনশীলে উদ্বুদ্ধ হই মাতৃত্বের আমরা যে গর্ভ আসন;
আর পিতৃত্বের রক্তবঁন্ধন ভালবাসায় ছড়িয়ে দেই শান্তির আলোর ক্ষণ-
শত প্রশ্ন আর প্রশ্ন মুখে ভ্রাতৃত্বের উত্তর প্রণয়ে বাহুর করি আহবান ।
২৪/১১/১৫
======
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




