এতোটুকু ভাবনার গোয়াল ঘরে
প্রতিদিনের মত মৃত্যু হয়- মৃত্যু হই -
আবার বাশঁবাগানের মাথা উপরে
আলোরঞ্জন দৃষ্টিপাতে আলোকিত হই।
ফুলফলের গন্ধ পায়,ধূসর মাটির গন্ধ নয়-
কি বলবো নগ্ল অনুভূতির খিয়ালটুকু নাই
মৃত্যুর চারপাশে রঙ্গমঞ্চের আহ্বান-
শুধু পাক্ষপাখিলীদের মধুস্বাদে গান।
তবু্ও শুনতে আসে-শুনতে যাই গোয়াল ঘরে!
গাভীর চামড়ার তৈরী চটির সাজবাজ বাহারে;
মুর্খ উপলদ্ধির ভাবনা কাঁদেরে-
মুত্যুর ঘোরে মৃত্যুর স্বাদ বহরে ।
ঘুমের বাগানে ঘুমের বেসে আয়রে-
স্বপ্নপুষি স্বপ্নদুলি গোয়ালঘরের পালঙ্কে।
২৮/১১/১৫
======
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




