
(ছবিটা নেট থেকে সংগ্রহ)
আজ শুধু বিজয়ের গাঁয়ে শীতের কাপন-
কাপনের পাঁজর জুড়ে বিজয়ের উষ্ণ নাচন;
নাচবো বলে দাও না ওরে রৌদ্রজ্জ্বল আসন-
আসোনা বাসোনা আসনে বিজয় উল্লাসী মন।
মনের চলোন চলেরে আজ স্মৃতির জলঘাটে!
প্রেমের নায়ে ভাসারে নীল সবুজের বৃক্ষ বটে-
বটের ছায়ায় রক্তরোদন আমি এক অন্য মানুষ;
ভুলাভালা চিনাজানা স্মৃতিতে করি রে বসবাস।
ঘুরেফিরে পাই শুধু চৈত্র মাঘের সুখ বিজয়ের গান-
কণ্ঠতে যক্ষ্মা কণ্ঠতে রক্ষা মুক্তির মায়ায় স্বাধীন;
স্বাধীনতা ষোলকোটি ঠোঁটের সংলাপ বহে নিশান-
নিশানে নিশানে ফুলেল উড়ে শহীদ বাবা জননীর প্রাণ।
০৭/১২/১৫
=======
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




