সূর্যসেনার তীব্র আলোর কাতরে নিঝুম পূর্ণিমার রাত,
একটি কবিতার বছয় মাত্র তিন মাস চলছে-
সবুজ সোনালী ঘিরা ভুবনে বেঁচে থাকার কি মায়াময় আকুতি
তবু কবিতা চয়ণের ৪৮টি বর্ণমালা খুন হলো এরি মাঝে !
বলো কি অদ্ভূত কি করে সহয় ? আবৃত্তি কণ্ঠস্বরে ক্ষীণ হয়ে আছসে আর্তনাদ,
নৈরাজ্যের অন্ধকার চারধারে প্রশাসন একাডেমির
নৈঃশব্দে চুপচাপ আর চুপচাপ-
এক গলায় বলছে আরো রঙিন বইয়ের প্রচ্ছেদ
করবো মোড়ক উম্মোচন;
ওরা নির্বোধ দেখে না বুঝে না, রক্তাক্ত বর্ণমালাগুলো অভিশাপ দিচ্ছে-
সুনামীর মতো তোরা ধ্বংস হয়ে যা - ধ্বংস হয়ে যা;
ফিনিক্স পাখির দৃষ্টিতে দেখছি স্রষ্টাও নির্দয় হয়ে পরেছে-
তাহলে ৪৮টি বর্ণমালা খুনের কে করবে বিচার ?
জানি না কখন যে ফিনিক্স পাখিরা উঠবে উড়ে
সে কারণে তো কেনো কবির কবিতা হতে পারছে না ?
বার বার হুছুট খাচ্ছি- খুন হচ্ছি- একেমন হুতুমপেঁচার শ্লোগান-
শুধু ব্যর্থতার বিচ্ছিরি গন্ধ- প্রশাসন একাডেমির
গায়ে মেখে আজ শুধু অন্ধ ।
০৫/০৩/১৬
=======

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

