শেষ মঞ্চ
~*~*~*
মনের মাধুরী মিশানো লেখা কবিতাটা
এখনো প্রকাশ করা হয়নি।
উড়ন্ত পথের দুরন্ত সেই আমি
এখনো রাস্তায় দাঁড়িয়ে থাকি,
শুধু তোমায় একবার দেখবো বলে।
মহাকালের শেষ মঞ্চে এসে
হে বালিকা তুমি একদিন বুঝবে।
বালিকা তোমার জন্য আজ
প্রেম ঝড় তুলে এই বুকে,
কিন্তু ঝড়ের গতিটুকু দেখানোর সাহস আমার নেই।
একদিন হাহাকার চিৎকার করে উঠবে মঞ্চ,
আস্তে আস্তে ছেড়ে যাবে নিশ্বাস,
কাঁদবে তুমি আমার বুকে মাথা রেখে,
বলবে অনেক ভালবাসি।
আমি সেই অপেক্ষায় আজও
বুক পেতে থাকি_____ ;( ;(
~*~*~*~*~*~*~*~*

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



