শুধু ভালোবাসি বলে
আজম মাহমুদ
আমি আপনাকে ভালোবাসি
এতো সহজ কথাটা বলতে এতো সময় লেগে যাবে
ভাবতেই পারিনি।
ভালোবাসা বোঝেন?
বুঝতে পারেন- নদীর ভালোবাসা পেয়ে
সমুদ্র কিভাবে মহান হয়ে যায়...
ভালোবাসা এমনই, খুব ভেতরে ডুব দিয়ে
তুলে আনে মহৎ হৃদয়।
আপনাকে ভালোবাসি বলেই
আপনি-তেই আছি তুমি করে বলা হয়নি।
এমন বৃষ্টিস্নাত ভোরে আপনি-আমি নির্জনে
তবু ভালোবাসি বলে একটিবারও ছুঁয়ে দেখা হয়নি।
আজ বৃষ্টিতে কদমফুলগুলো আমাদের চেয়ে বেশি ভিজতে পারেনি
ভালোবাসি বলে কোন অসুস্থ্যতা শরীরে বাসা বাঁধেনি।
ভালোবাসা বোঝেন?
শুধু ভালোবাসি বলে
নিরবে পুড়েছি নিজে, এতো দিন একটা খোঁজ নেয়া হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


