
প্রকৃতির ভিতর আমি প্রকৃতি খুঁজি
তোমাকে বুঝতে পারিনা বলে,
বুঝতে পারিনা তোমার হৃদয়ের স্পন্দন।
তাই- প্রতিনিয়ত
হতাশার বৃত্তে আবর্তিত হই
অন্তর্নিহিত ভালবাসার খোঁজে।
শিলা মাটির খড়তা
আমাকে উত্তপ্ত করে
এক পশলা বৃষ্টির আদরের আশায়।
তুমি কি পারনা প্রিয়-
আমার বুকে এক পশলা বৃষ্টি হতে?
তাহলে-
প্রকৃতির ভিতর আমাকে আর;
প্রকৃতি খঁজতে হয় না।
তোমা থেকে যদি-
এক পশলা বৃষ্টির আদর পাই
তবে- আমি প্রিয় জীবনটায়
তোমাকে উতসর্গ করে দিতে পারি।
পারি তোমার নামে জীবনটা লিখে দিতে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



