
একটা ট্রান্সপারেন্ট কষ্ট
আমাকে ঝাপটে ধরে জীবনী শক্তি চুষে নিছে।
এ আমার কি হল? -বুঝতে পারছিনা।
স্বপ্ন দেখার ব্যাপার চুকে ফেলেছি অনেক আগে
এখন আর স্বপ্ন দেখিনা।
ঐ ট্রান্সপারেন্ট কষ্টের বেড়াজালে
আমার চোখগুলু স্বপ্ন দেখতে ভুলে গেছে,
সত্যি বলছি ভুলে গেছে।
আমি জানি নিত্য নতূন ভুল আর-
কল্পনা বিলাস-
আমাকে অসম্ভব অসফল বাস্তবিক করেছে।
বাস্তবিক করেছে সত্যি কিন্তু-
বাস্তবিক হওয়া সত্তেও অস্থির আমি
ঐ ট্রান্সপারেন্ট কষ্টের তাড়নায়।
আমি এখন আপছা কুয়াশার মত
রোদ্দুর উঠার পর হারিয়ে যাবার অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


