
কি করে ভালবাসব তোকে,
ঠিকানা বদলে ফেলে
গড়েছি নতুন করে।
থাকার জন্য বাসা চাই,
মনের জন্য চাই- ভালবাসা
সেই ভালবাসা সুইটএবল করতেই;
ঠিকানা বদলে ফেলা।
বল না তুই -
কি করে ভালবাসব তোকে
আমি তো নেই আগের ঠিকানা ধরে।
কি করে ভালবাসব তোকে
ঠিকানা বদলে ফেলে-
গড়েছি নতুন করে।
আমি এখন আর নেই আগের ফেনা-
বদলে হয়েছি অনেক ফেনীল
মন শুধু চঞ্চল, পিছু ছুটে প্রাঞ্জল
অঞ্চল আর অঞ্চল, চারিদিকে সবুজ মাঠ
মনে পড়ে তাকে উদাস হাওয়া
আমার তো শেষ হয় না এই পথ চাওয়া।
আমার মন ছুটছে যাযাবর, প্রাণ চঞ্চলা
বল- আমার সময় কই তোমাকে ভালবাসার!!!
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



