আমি হয়তো থাকবো না,সেদিন সকালেও এমনি করেই সূর্য উঠবে,পাড়ার ডাস্টবিনের পাশের কুকুরগুলো ডেকে উঠবে হঠাৎ হঠাৎ করে। কাকগুলো ওই বাসার ছাদে এসে এমনি করে সেদিনও সভা বসাবে।সেদিনও ব্যস্ত ঢাকার রাজপথে হুড়মুড় করে ঠেলাঠেলি কর বাসে উঠতে চাইবে অপেক্ষমান যাত্রীরা।ফুটপাতে দু’পা হারিয়ে পড়ে থাকা ভিক্ষুক টা এমনি করে বাটিটা পেতে বসে থাকবেন ভিক্ষের আশায়। জ্যামে পড়া প্রেমিও গাড়িতে হিপহপ গান চালিয়ে চোখে সানগ্লাস চাপিয়ে প্রেমিক যাবে বান্ধবীকে নিয়ে দূরে..হাতে বকুলের মালাগুলো নিয়ে দশটাকা করে বিক্রি করার প্রত্যয়ে প্রায়ান্ধকার কাঁচঘেরা গাড়ির পাশে যাবে ফুলওয়ালি।ওর দিকে তাচ্ছিল্যের ”উফফ ডিস্টার্বিং!” বলে উইন্ডো বন্ধ করে দেবে সম্ভাব্য ক্রেক্তহেঁটে যেতে যেতে লোকটা খেয়াল করবে আজো তার জুতোর ফুটোটা সেলাই করা হয়নি– বন্ধুরা হাসবে। চাচা সেদিনও ফযরের নামায শেষে টুপি মাথায় জোরে জোরে তাসবীহ পড়তে পড়তে হাঁটবেন গলিতে।রিকসাওয়ালা ভাই বের হবেন ভোরের লম্বা খ্যাপ নিয়ে দূরে কোথাও যাবার চিন্তায়,নিচতলার কেউ হারমোনিয়াম নিয়ে বসে যাবে গলা সাধতে, উচ্চ থেক উচ্চতর কন্ঠে। ভাগ্নি/ভাতিজি নামটা লিখতে গিয়ে খেয়াল করবে চাচু এই নামটা নিয়ে কত দুষ্টুমি করতো! একদিন ফযরের পরে আপুর মনে হবে ভাইটা নেই, থাকলে হয়ত ও শব্দ করে কুরআন পড়তো। ভাইয়া হয়ত বই আনতে গিয়ে আমার বুকশেলফটার সামনে গিয়ে দীর্ঘশ্বাস নিবে একটু। আপুমনির নামায শেষে অশ্রুভেজা হাতগুলো হয়ত আমাকে পাঠিয়ে দেবে অকল্পনীয় উপহারের ডালা। পথের ভিক্ষুক খালার থালাটাতে কেউ পাঁচ টাকা দিলে তার হয়ত মনে হবে সাদামাটা একটা ছেলের কথা! অনেকের ব্লগ লিস্টের ফিড তালিকায় সব থেকে নিচে থাকবে ‘আমার স্বপ্নময় জগত’, টুইটারের টাইমলাইনে মোমবাতির পাশে আর কোন লাইন আপডেট হবেনা। কারো কারো ফেসবুকের হোমপেজে সকালে রাতে কমে যাবে একটি করে ফিড। আমি হয়তো থাকবো না, অথচ সেদিন আমি সবকিছু দেখতে পাবো, অনুভব করতে পারব ওই নির্জন ঘরে শুয়ে, সাড়ে তিন হাতের কুঠুরিটা প্রশস্ত হবার স্বপ্নপূরণে প্রশান্ত হাসি হাসতে পারবো কী?
হয়তো পারব,হয়ত না......
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।