
সরিষা দুপুর একটু উষ্ণতা ঝিমঝিম
রাতের গায়ে হাত দেওয়াই যায় না-
শীত- শীত- ইট পাথর শহর জুড়ে একেমন
নেমে এসেছে এখনি যে শীত- শীত;
পিঠাপুলি খাওয়ার ধুমটা গিলে খেয়েছে করোনা!
তবুও জামাই ষষ্ঠী মাস্ক পরা রাস্তার
মোড় কিংবা ঘর বাহিরে পরে না;
শীতটা বুঝি এবার অন্যরকম বুঝতে পারা
কঠিন যেনো সবিতার আর্তনাদ-
জ্বর সর্দি কাশিটাও অন্যরকম করোনা;
হায় শীত তুমি দুধভিজা পিঠার স্বাদ
কেনো অন্যরকম হলে- আমার বুঝা বড়
কঠিন মনে হচ্ছে- হায় শীত তুমি অন্যরকম হলে
গাঁও গ্রামে সরিষা ভেজা শীত তুমি অন্যরকম নাচলে।
২৩ কার্তিক ১৪২৬, ০৮ নভেম্বর ২০
--------------------------------------
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



