
শরীর দেখি আর চাঁদ কে ভাবি
রাতের শিউলি ঘ্রাণের স্পর্শ যেনো
ধোঁয়া জরানো রাস্তার মোড়;
অথচ হাতের ছুঁয়া বকুলের
মালা নেই, ছিন্ন ঘামের ঝর্ণা
তাও বালুচর জেগে থাকা বন্যা!
মুছে যায় না সূর্যের উত্তাপ রশ্মি
পুড়ে আঙ্গার ফেটে চৌচির অতঃপর
শরীর পঁচে মাটির লাবণ্য সাজ;
শিশির ভিজার দিগন্ত জুড়া মাঠ
এ পাশ ও পাশ যেনো দুর্বলা ঘাসে
ঘাসফড়িং দল বাজির উড়ন্ত মিছিল।
২৬ কার্তিক ১৪২৬, ১১ নভেম্বর ২০
--------------------------------------
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



