
আজকে কোন ভাবও আসল না
ঘুমও ধরল না- ঘুম পেরে কি হবে?
একদিন তো ঘুমাতে হবে! চিরতরে
খাঁটহীন সঙ্গীহীন;
কি অদ্ভুত লাগে যেনো অচেনা ফল,
স্বাদহীন বৃক্ষের ফুলও-
দুচোখে সোনালি মাঠ শুধু ধু ধু করে।
তবুও ভাবও আসল না- দক্ষিণা জানালায়
কিংবা চৌকাঠের ভাজে- ভাজে
নিশি ক্লান্ত রাত কত বার পুহালো
অথচ একটা চাঁদ আপনা হলো না কোন দিন
দুনিয়াদারি ভাবহীন- ভাবেই চলে যাবে
অতঃপর একটা দৃশ্য দেখার ভাবও আসল না-
হয় তো আসবেও না কোন দিন।
১৮ জ্যৈষ্ঠ ১৪২৮, ০১ জুন ২১
--------------------------------
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২১ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


