
আমার সবকিছুই শূন্যেই ভাসে-
দেখে না প্রণয় ছড়া চোখ-
অসুখে বিসুখে হাসতে থাকে মুখ
তোমার নীলময় কাব্যিক শুধু
গদ্যময় উঠন- চাঁদেরও সলক নাই
কেমন হবে অন্ধকারে সুখ।
এমন সুখের পাগলা জগতময়
কে বা দেখে- কে বা ছোঁয়া পায়-
ভাবান্তর ভাবল কই! কথায় কথায়
শুন্যে দিকে হাঁটে যায় মন বাসনা
তবু পশু পাখির নেংটা হওয়া দেখে কয় জনা
এ যে প্রণয় ছড়া চোখের বন্দনা
সেই ভাবনায় ভেবে ভেবে আলমগীর কয়
জীবন নদে পেলাম দুখ, তুমি নিচ্ছো
টেনে টেনে যত কায়ার সুখ-
বলো কেমন হবে অন্ধকারে সুখ।
১৯ জ্যৈষ্ঠ ১৪২৮, ০২ জুন ২১
-------------------------------
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২১ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


