
গোপন ভাবনার পিচে ললাট দেহে
আষাঢ় শুধু চমকে যায়- চমকে যায়
রঙধনুর বৈকালি সাতটি রঙ অথচ
কামচক্ষু রুপালিময় ঠোঁট নতুন হয়-
হাসিটার দৌড় কামচক্ষু রূপালিময়;
এক চিমটি মেঘের ছোঁয়ায়-
শ্রাবণ হতে চাই না- না- চাই না
সমস্ত কামনা বাসনা মাটির আরাধনা
আর উত্তাপ হাওয়াই শোকবহ আর্তনাদ
শুধু কাছে ডাকা দক্ষিণা ললাট দেহ
অতঃপর সাজ সজ্জার আষাঢ়
চমকে তুলে রঙিন অপবাদ- কথায়
হাসির দৌড় শুধু কামচক্ষু রূপালিময়
একমুঠো হাওয়ই মিঠা।
০২ আষাঢ় ১৪২৮, ১৬ জুন ২১
--------------------------------
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২১ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



