
তোমার একটা পুকুর আছে;
আমার দৃষ্টির সীমানায়- রোজ পলক ফেলেছি
যেটুকু জানি কাউকে সাঁতার কাটতে দাওনি!
ভেবেছিলাম তোমার পুকুরে মাছ ধরবো,
সাঁতারও কাটবো কিন্তু অপেক্ষা করতে- করতে-
একদিন পুকুরে বালুচর হয়ে গেছে
কি অদ্ভুত আফসোস ছাড়া কিছুই থাকলো না
এখন মাঝে মাঝে স্বপ্ন রাতে পুকুর ঘাটে যাই
মাছ ধরি অথচ সাঁতার কাটতে পারি না- কারণ
বুঝি ভাগ্যের লিখন! তারপরও পুকুর ভাবি
হয় তো কখন দক্ষিণা বাতাসের ঢেউয়ে ভাসবো
পূর্ণিমা রাত ঝাঁঝাল করবে শুধু পুকুর।
১৮ শ্রাবণ ১৪২৮, ০২ আগস্ট ২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

