
বদলে গেছে রাস্তার মোড়
বদলে গেছে মনের খর!
বদলায়নি স্মৃতির ঘেরা পট
আর ধূলমাখা ঘ্রাণ পুড়া চোট-
সত্যই একদিন বদলে যাবে ঘর
একাকার মিশে যাবে মাটির পর।
কাছাকাছি রবে না সময়
আকাশ বৃষ্টি মেঘ বাদল হয়-
কাদা যুক্ত দেহ- গলা ভরা গল্প
সবকিছুই বদলানো সময়-
বদলে গেছে পার্শ্ব প্রতিক্রিয়া
বদলে গেছে হিয়া- বদলায়নি উঠন
পারে জমে থাকা ঈর্ষা-
এভাবেই বদলানো গেলো মনের
কুয়ের বিলের খাল- এখন শুধু
ঘণ কুয়াশায় ভরা দীর্ঘশ্বাস!
বদলে যাওয়া কবিতার ছন্দ তাল
কি হবে কবিতার শব্দ বুনানো ভোর?
নীরবতি আর্তনাদে অমাবস্যা ডর।
২৪ শ্রাবণ ১৪২৮, ০৮ আগস্ট ২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

