
কবিতার গায়ে সিগারেটের গন্ধ
রোজ ধোঁয়ার মধ্যেই বসবাস
অথচ ক্যান্সার ভয় পায় না !
শুধু ডাক্তার চোখেই ক্যান্সার;
এতো বুঝার পরও বদ অভ্যাস
কাটে না- রোদবিরল হেঁটেই চলছে
বর্ণমালার রঙিন প্রেম- নীল জোছনার
গায়ে আধার ফ্রেম- তবুও বুঝে না
গন্ধ, সিগারেটের গায়ে ক্যান্সার
ধোঁয়ার পিচে চিরদিনের আধার।
১১ ভাদ্র ১৪২৮, ২৬ আগস্ট ২১
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


